আপনার জিজ্ঞাসা

প্রশ্ন: মাঝেমধ্যে অজুর সময় কুলি করতে ভুলে যাই। এতে কি অজুর কোনো সমস্যা হবে? কুলি না করলে কি অজু শুদ্ধ হয়? জানতে চাই।
মুসাব্বির আহমেদ, বগুড়া
উত্তর: অজু পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম। নামাজের জন্য অজু আবশ্যক। হাদিসে অজুকে নামাজের চাবি আখ্যা দেওয়া হয়েছে। অজু করার পদ্ধতি বর্ণনা করে পবিত্র কোরআনে এসেছে, ‘হে মুমিনগণ, তোমরা যখন নামাজের জন্য উঠবে, তখন তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হস্তদ্বয় ধৌত করবে। আর তোমাদের মাথা মাসেহ করবে এবং পা গোড়ালি পর্যন্ত ধৌত করবে। তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো, তবে বিধিমতো পবিত্রতা অর্জন করবে।’ (সুরা মায়েদা: ৬)। এই আয়াত অনুযায়ী ইসলামবিষয়ক গবেষকেরা বলেন, অজুর সময় চারটি অঙ্গ ধৌত করা আবশ্যক বা ফরজ। সেগুলো হলো, ১. মুখমণ্ডল। ২. দুই হাত কনুই পর্যন্ত। ৩. উভয় পা টাখনু পর্যন্ত। এসব অঙ্গ ধৌত করতে হবে। আর মাথা মাসেহ করতে হবে। এই চার থেকে কোনো একটি ইচ্ছায় বা ভুলে ছেড়ে দিলে অজু হবে না। এমন অজু দিয়ে নামাজ আদায় করলে নামাজও শুদ্ধ হবে না। শুদ্ধভাবে অজু করে আবার সেই নামাজ আদায় করতে হবে।
অজুতে কুলি করা সুন্নত। ভুলে অজু করার সময় কুলি না করলে অজু হয়ে যাবে, তবে সুন্নত ছেড়ে দেওয়ার কারণে অজুর পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না। (কিতাবুল আছল: ১/৩২, ফাতহুল কাদির: ১/২৩, শরহুল মুনয়া: পৃ-৩২)
মনে রাখার বিষয় হলো, নামাজের বিষয়ে যেমন যত্নশীল হওয়া আবশ্যক, তেমনি অজুর প্রতিও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আবশ্যক। অজু করার সময় মনোযোগের সঙ্গে যত্ন নিয়ে অজু করতে হবে। প্রতিটি অঙ্গ ভালোভাবে ধৌত করতে হবে। অজুর ফরজ, সুন্নত ও মুস্তাহাব বিষয়গুলো যেন কোনোভাবেই ছুটে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। অজুর আগে, মাঝে ও পরে যে দোয়া আছে, সেগুলো পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত।
নবীজি (সা.)-এর অজু যেমন ছিল
উসমান ইবনে আফফান (রা.) একবার পাত্র থেকে সামান্য পানি ডান হাতের ওপর ঢেলে তা ধুলেন। পরে তিনি সেই হাত পানির মধ্যে প্রবেশ করিয়ে তিনবার কুলি ও তিনবার নাক পরিষ্কার করলেন। এরপর মুখমণ্ডল তিনবার ধুলেন, তিনবার করে ডান ও বাঁ হাত ধুলেন। অতঃপর তিনি পাত্রের মধ্যে হাত দিয়ে পানি তুলে মাথা ও কান মাসেহ করলেন। এ সময় তিনি কানের ভেতর ও বহিরাংশ একবার করে মাসেহ করলেন। সবশেষে তিনি দুই পা ধুয়ে বললেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে এভাবে অজু করতে দেখেছি।’ (সুনানে আবু দাউদ: ১০৮)
উত্তর দিয়েছেন: মুফতি হাসান আরিফ, ইসলামবিষয়ক গবেষক

মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট-বড় অনেক গুনাহ হতে পারে। তবে পরম করুণাময় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। গুনাহমুক্ত জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত। আপনি যদি আপনার পাপ মোচন করতে চান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারেন।
৩১ মিনিট আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।
১ ঘণ্টা আগে
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
১ ঘণ্টা আগে
খন্দকের ময়দানে তখন চলছে এক মহাকাব্যিক ব্যাকরণ। মুসলমানেরা দিনরাত পরিখা খনন করছেন। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর কোদাল নিয়ে গভীর পরিখা খুঁড়ছেন। কিন্তু আজ তাঁর মনটা ভারী। কারণ তিনি দেখলেন, প্রিয় নবীজি (সা.) ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে কাজ করছেন। জাবির (রা.)-এর হৃদয় কেঁপে উঠলো।
২ ঘণ্টা আগে