
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানীর ইমামতিতে সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে।
প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদে ঈদের নামাজের পাঁচটি জামাতের সময়সূচি এবং সংশ্লিষ্ট ইমাম ও মুকাব্বিরদের নাম প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। নিচে প্রতিটি জামাতের বিস্তারিত তথ্য দেওয়া হলো-
প্রথম জামাত সকাল ৭টা
ইমাম: ড. খলিলুর রহমান মাদানী, অধ্যক্ষ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ী, ঢাকা
মুকাব্বির: মো. আব্দুল হাদী, খাদেম, বায়তুল মোকাররম
দ্বিতীয় জামাত সকাল ৮টা
ইমাম: মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন
মুকাব্বির: নাসির উল্লাহ, খাদেম
তৃতীয় জামাত সকাল ৯টা
ইমাম: মুশতাক আহমদ, সম্পাদক, অনুবাদ ও সংকলন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন
মুকাব্বির: বিল্লাল হোসেন, খাদেম
চতুর্থ জামাত সকাল ১০টা
ইমাম: মুফতি মো. আব্দুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন
মুকাব্বির: আমির হোসেন, খাদেম
পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিট
ইমাম: মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন, ভাষা শিক্ষক, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন
মুকাব্বির: জহিরুল ইসলাম, খাদেম
ইফা জানিয়েছে, নির্ধারিত ইমামদের কেউ উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা মো. শহিদুল ইসলাম এবং বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন খাদেম মো. রুহুল আমীন।
সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে ঈদের জামাত আয়োজনের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট-বড় অনেক গুনাহ হতে পারে। তবে পরম করুণাময় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। গুনাহমুক্ত জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত। আপনি যদি আপনার পাপ মোচন করতে চান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারেন।
৪৩ মিনিট আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।
১ ঘণ্টা আগে
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
২ ঘণ্টা আগে
খন্দকের ময়দানে তখন চলছে এক মহাকাব্যিক ব্যাকরণ। মুসলমানেরা দিনরাত পরিখা খনন করছেন। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর কোদাল নিয়ে গভীর পরিখা খুঁড়ছেন। কিন্তু আজ তাঁর মনটা ভারী। কারণ তিনি দেখলেন, প্রিয় নবীজি (সা.) ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে কাজ করছেন। জাবির (রা.)-এর হৃদয় কেঁপে উঠলো।
২ ঘণ্টা আগে