দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামি বিদ্যাপীঠ চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও প্রবীণ আলেম মাওলানা আবু তাহের নদভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার (৩০ মার্চ) বেলা দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মাওলানা আবু তাহের নদভী দীর্ঘকাল ধরে জামিয়া ইসলামিয়া পটিয়ায় অত্যন্ত সুনামের সঙ্গে পাঠদান করে আসছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তিনি মাদ্রাসাটির মহাপরিচালক (মুহতামিম) হিসেবে নিযুক্ত হন। পটিয়া মাদ্রাসার মুহতামিম হওয়ার পাশাপাশি তিনি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।
তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি এবং পটিয়া মাদ্রাসার অধীনে পরিচালিত ইসলামি সম্মেলন সংস্থা ও তাহফিজুল কোরআন সংস্থার তত্ত্বাবধায়ক ছিলেন। দ্বীনি খেদমতের পাশাপাশি তিনি সাহিত্যচর্চায়ও নিবেদিত ছিলেন। তিনি জনপ্রিয় মাসিক পত্রিকা ‘আত-তাওহীদ’-এর প্রধান সম্পাদক ছিলেন এবং লেখক হিসেবেও তাঁর বিশেষ সুখ্যাতি ছিল। বাজারে তাঁর রচিত ও অনূদিত বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে।
মরহুমের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে পটিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ সারা দেশের আলেমসমাজের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। মাদ্রাসা প্রাঙ্গণ ও হাসপাতাল এলাকায় ভিড় জমাতে শুরু করেন তাঁর ভক্ত ও অনুরাগীরা।
জানাজা ও দাফনের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ রাত সাড়ে ১১টায় তাঁর কর্মস্থল পটিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।
মাওলানা আবু তাহের নদভী (রহ.)-এর মৃত্যুতে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও বিভিন্ন ইসলামি সংগঠন গভীর শোক প্রকাশ করে তাঁর মাগফিরাত কামনা করেছে।

ঘর হলো মানুষের ক্লান্তি দূর করার ও মানসিক প্রশান্তি লাভের প্রধান আশ্রয়স্থল। নিজের ঘর হোক কিংবা অন্যের; সেখানে প্রবেশের ক্ষেত্রে ইসলামের সুন্দর কিছু নিয়ম রয়েছে। আল্লাহর রাসুল (সা.) আমাদের শিখিয়েছেন...
২৭ মিনিট আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৫ ঘণ্টা আগে
‘দোয়া’ শব্দটি মূলত আরবি ‘দাআ’ ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ—সম্বোধন করা, কাউকে ডাক দেওয়া, আহ্বান করা, প্রার্থনা বা অনুরোধ করা। সহজ কথায়, মহান আল্লাহ তাআলাকে পরম আকুতিতে সম্বোধন করে ডাকা এবং তাঁর কাছে নিজের অভাব-অভিযোগ ও প্রয়োজন পেশ করাই হচ্ছে মূলত দোয়া।
১৩ ঘণ্টা আগে
বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হজরত খানজাহান আলী (রহ.)। তিনি কেবল একজন পীর বা ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একাধারে বীর সেনাপতি ও দক্ষ প্রশাসক। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঠাকুরদীঘি’ এবং এর বিখ্যাত কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’-এর গল্প শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়।
১৪ ঘণ্টা আগে