সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে, রমজান ২০২৬ উপলক্ষে চাঁদ দেখার কার্যক্রম আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। দেশটির আদালতের এক বিবৃতিতে সব মুসলিমকে মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কেউ খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য নিবন্ধনের জন্য জানাতে হবে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, সৌদি আরবসহ অধিকাংশ দেশে রমজানের প্রথম দিন পড়বে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬। জ্যোতির্বিদদের ধারণা, মঙ্গলবার রাতে চাঁদ দৃশ্যমান হবে না।
মরক্কোতেও মঙ্গলবার রমজানের চাঁদ দেখা হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় জ্যোতির্বিদদের মতে, সেখানেও চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দেশটিতেও রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার।
রমজান ইসলামি চান্দ্রবর্ষের নবম মাস। এ মাসে বিশ্বজুড়ে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন। রোজার সময়সূচি দেশভেদে সূর্যাস্তের সময়ের ওপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে।
মরক্কোতে ইফতারের সময় নানা ধরনের মিষ্টি ও ঝাল খাবারে ভরা টেবিলের আয়োজন করা হয়। খেজুর ও দুধ বা পানি দিয়ে রোজা ভাঙার পাশাপাশি হারিরা, মসমেন ও ব্রিওয়াত জনপ্রিয় খাবার হিসেবে পরিবেশন করা হয়।
অধিকাংশ মুসল্লি সূর্যাস্তের নামাজ আদায় করতে মসজিদে যান, এরপর ঘরে ফিরে ইফতার সম্পন্ন করেন।
ইফতারের পর এশার নামাজের সঙ্গে অতিরিক্ত তারাবির নামাজ আদায় করা হয়। তারাবি নামাজ কয়েক রাকাতে আদায় করা হয়, যেখানে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
অনেক মুসলমানের মধ্যে রমজান মাসে সম্পূর্ণ কোরআন খতম করার রেওয়াজ রয়েছে।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৪ ঘণ্টা আগে
জীবন চলায় বিপদ বা সমস্যা কখনো বলে আসে না। যেকোনো মুহূর্তে মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। অনেক সময় আমরা দিশেহারা হয়ে পড়ি, ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে—কীভাবে বিপদে ধৈর্য ধরে আল্লাহর সাহায্য কামনা করতে হয়।
১ দিন আগে
ব্রিটিশ ভারতের প্রখ্যাত হানাফি আলেম, হাদিস বিশারদ ও আধ্যাত্মিক সাধক মাওলানা খলিল আহমাদ সাহারানপুরি (রহ.) ছিলেন দেওবন্দি আন্দোলনের প্রথম প্রজন্মের অন্যতম প্রাণপুরুষ। তাঁর জ্ঞান ও পাণ্ডিত্যের সুবাস আজও সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে আছে।
১ দিন আগে
শুকনো বালির রাজ্যে দিগন্তরেখা পর্যন্ত কেবল ধু-ধু প্রান্তর। ধূসর পাহাড় আর রুক্ষ পাথুরে মাটির বুক চিরে এঁকেবেঁকে চলে গেছে পথ। সেই পথে হেঁটে চলেছে একদল মুসাফির। তাঁরা প্রিয় নবী (সা.)-এর শহর মদিনার উদ্দেশ্যে হিজরত করছে। তাঁদের গোত্রের নাম আশআরি। তাঁদের নেতৃত্বে আছেন হজরত আবু মুসা আশআরি (রা.)।
১ দিন আগে