Ajker Patrika

রমজানে মক্কা-মদিনায় প্রায় সাড়ে ৩ কোটি মুসল্লির ইফতার

ইসলাম ডেস্ক 
রমজানে মক্কা-মদিনায় প্রায় সাড়ে ৩ কোটি মুসল্লির ইফতার
পবিত্র বায়তুল্লাহয় ইবাদতে ব্যস্ত মুসল্লিরা। ছবি: সংগৃহীত

সদ্য গত হওয়া ২০২৬ সালের পবিত্র রমজান মাসজুড়ে মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আসা মুসল্লি এবং ওমরাহ পালনকারীদের মাঝে ৩ কোটি ৩০ লাখের বেশি মুসল্লির ইফতার পরিবেশন করা হয়েছে। দুই পবিত্র মসজিদের ইতিহাসে এটি এযাবৎকালের অন্যতম বৃহত্তম আতিথেয়তা কার্যক্রম হিসেবে রেকর্ড গড়েছে।

সৌদি আরবের জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য টু হোলি মস্ক এই বিশাল কার্যক্রম পরিচালনা করেছে। কর্তৃপক্ষের তথ্যমতে, গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৯ মার্চ ৩০ দিনের রমজান মাসজুড়েই এই সেবা অব্যাহত ছিল। বিশেষ করে, শেষ ১০ দিনে যখন ওমরাহযাত্রী, ইতিকাফকারী ও তাহাজ্জুদ আদায়কারীদের উপস্থিতিতে দুই মসজিদ জনসমুদ্রে পরিণত হয়, তখন এই সেবার চাহিদা ছিল সর্বোচ্চ।

প্রতিদিন দুই মসজিদের চত্বর ও ভেতরের নামাজের স্থানগুলোতে নিবেদিতপ্রাণ বিতরণকারী দলগুলো এই ইফতার পৌঁছে দিয়েছে। এর ফলে লাখ লাখ মুসল্লি পবিত্র আঙিনা ত্যাগ না করেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাঁদের রোজা ভাঙার সুযোগ পেয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের রমজানের প্রথম ২০ দিনেই দুই পবিত্র মসজিদে ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি উপস্থিতির রেকর্ড করা হয়েছে। দর্শনার্থীদের এই বিশাল সংখ্যার কথা বিবেচনা করলে দৈনিক ইফতার কার্যক্রমের ব্যাপ্তি ও গুরুত্ব সহজেই অনুমেয়। আগত আল্লাহর মেহমানদের জন্য এটি কর্তৃপক্ষের একটি সমন্বিত ও মানসম্মত সেবাব্যবস্থার অংশ ছিল।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত