
স্মৃতিশক্তি প্রখর হওয়া আল্লাহর এক বিশেষ নেয়ামত। অনেক সময় কঠোর পরিশ্রম করেও আমরা পড়া মনে রাখতে পারি না বা দ্রুত ভুলে যাই। পবিত্র কোরআন ও প্রিয় নবীজি (সা.)-এর সুন্নাহতে এর চমৎকার সমাধান রয়েছে। নিচে পড়াশোনা ও স্মৃতিশক্তি বৃদ্ধির দোয়া এবং আমলসমূহ বিস্তারিত দেওয়া হলো:
হজরত মুসা (আ.) যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি এই দোয়া পড়েছিলেন। এটি মনোযোগ বৃদ্ধি ও মুখের জড়তা কাটাতে অত্যন্ত কার্যকর।
আরবি দোয়া:
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي يَفْقَهُوا قَوْلِي
বাংলা উচ্চারণ: রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি, ওয়াহলুল উকদাতাম মিল লিসানি ইয়াফকাহু কাওলি।
অর্থ: হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন; যেন লোকেরা আমার কথা বুঝতে পারে। (সুরা তোহা: ২৫-২৮)
আল্লাহ তাআলা স্বয়ং নবীজি (সা.)-কে এই দোয়া শিখিয়েছেন। যখন ওহি আসত, নবীজি (সা.) তা দ্রুত মুখস্থ করার চেষ্টা করতেন, তখন আল্লাহ তাঁকে তাড়াহুড়া করতে নিষেধ করে এই দোয়া পড়তে বলেন।
আরবি দোয়া:
رَبِّ زِدْنِي عِلْمًا
বাংলা উচ্চারণ: রাব্বি জিদনি ইলমা।
অর্থ: হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন। (সুরা তোহা: ১১৪)
ফেরেশতারা যখন আল্লাহর কাছে তাঁদের সীমাবদ্ধতা প্রকাশ করেছিলেন, তখন তাঁরা এই পবিত্র বাক্য পাঠ করেছিলেন:
سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا، إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ
বাংলা উচ্চারণ: সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।
অর্থ: আপনি পবিত্র, আপনি আমাদের যা শিখিয়েছেন—তা ছাড়া আমরা আর কিছুই জানি না; নিশ্চয় আপনিই প্রকৃত জ্ঞানসম্পন্ন ও প্রজ্ঞাবান। (সুরা বাকারা: ৩২)
আরবি
اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মান ফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা।
অর্থ: হে আল্লাহ, আপনি আমাকে যা শিখিয়েছেন, তা দিয়ে আমাকে উপকৃত করুন, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দিন এবং আমার জ্ঞান বাড়িয়ে দিন। (জামে তিরমিজি: ৩৫৯৯)
দোয়ার পাশাপাশি বাস্তব জীবনে কিছু আমল স্মৃতিশক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়:

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৪ ঘণ্টা আগে
জীবন চলায় বিপদ বা সমস্যা কখনো বলে আসে না। যেকোনো মুহূর্তে মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। অনেক সময় আমরা দিশেহারা হয়ে পড়ি, ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে—কীভাবে বিপদে ধৈর্য ধরে আল্লাহর সাহায্য কামনা করতে হয়।
১ দিন আগে
ব্রিটিশ ভারতের প্রখ্যাত হানাফি আলেম, হাদিস বিশারদ ও আধ্যাত্মিক সাধক মাওলানা খলিল আহমাদ সাহারানপুরি (রহ.) ছিলেন দেওবন্দি আন্দোলনের প্রথম প্রজন্মের অন্যতম প্রাণপুরুষ। তাঁর জ্ঞান ও পাণ্ডিত্যের সুবাস আজও সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে আছে।
১ দিন আগে
শুকনো বালির রাজ্যে দিগন্তরেখা পর্যন্ত কেবল ধু-ধু প্রান্তর। ধূসর পাহাড় আর রুক্ষ পাথুরে মাটির বুক চিরে এঁকেবেঁকে চলে গেছে পথ। সেই পথে হেঁটে চলেছে একদল মুসাফির। তাঁরা প্রিয় নবী (সা.)-এর শহর মদিনার উদ্দেশ্যে হিজরত করছে। তাঁদের গোত্রের নাম আশআরি। তাঁদের নেতৃত্বে আছেন হজরত আবু মুসা আশআরি (রা.)।
১ দিন আগে