মানুষ সামাজিক জীব। চলার পথে কর্মস্থল, আবাসস্থল বা যাতায়াতের সময় আমাদের অনেকের সঙ্গেই সম্পর্ক তৈরি হয়। কিন্তু ইসলাম আমাদের শেখায় যে যাকে তাকে ‘অন্তরঙ্গ বন্ধু’ হিসেবে গ্রহণ করা উচিত নয়। কারণ, মানুষের স্বভাব ও চরিত্র তার বন্ধুর মাধ্যমে ব্যাপকভাবে প্রভাবিত হয়।
ভালো বন্ধু সম্পর্কে কোরআনে যা বলা হয়েছেআল্লাহ তাআলা মুমিনদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক করে বলেছেন:
এক. ‘হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সর্বদা সত্যবাদীদের সঙ্গে থাকো।’ (সুরা তওবা: ১১৯)
দুই. ‘হে মুমিনগণ, তোমরা নিজেদের (মুমিন) ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ কোরো না। তারা তোমাদের অনিষ্ট করতে ত্রুটি করবে না। ‘ (সুরা আলে ইমরান: ১১৮)
তিন. ‘আপনি নিজেকে তাদের সঙ্গে আবদ্ধ রাখুন, যারা সকাল-সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে। পার্থিব জীবনের শোভা ও চাকচিক্য কামনায় আপনি তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়েন না। আর আপনি তার আনুগত্য করবেন না, যার মনকে আমার স্মরণ থেকে অবচেতন করে দিয়েছি।’ (সুরা কাহাফ: ২৮)
আল্লাহর জন্য বন্ধুত্বের পুরস্কার
নিঃস্বার্থ বন্ধুত্ব যা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তার মর্যাদা অনেক বেশি। কিয়ামতের কঠিন দিনে যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলা সাত শ্রেণির ব্যক্তিকে তাঁর আরশের নিচে ছায়া দেবেন। তাদের মধ্যে অন্যতম হলো সেই দুই ব্যক্তি, যারা আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করে এবং এই বন্ধুত্বের ওপরেই তারা পরস্পর সাক্ষাৎ করে এবং তার ওপরই বিচ্ছিন্ন (মৃত্যু) হয়।’ (সহিহ বুখারি: ৬৬০)
আদর্শ বন্ধুর ৪ গুণাবলি
একজন আদর্শ বন্ধুর মধ্যে এই গুণগুলো থাকা জরুরি: ১. তিনি আপনাকে নামাজ, জিকির ও সৎ কাজে উৎসাহিত করবেন। ২. আপনার অনুপস্থিতিতে আপনার সম্মান রক্ষা করবেন। ৩. আপনার ভুল ধরিয়ে দেবেন এবং গিবত (পরনিন্দা) থেকে দূরে থাকবেন। ৪. তার আচরণ দেখলে আপনার মধ্যে খোদাভীতি ও মানবীয় গুণ বৃদ্ধি পাবে।

মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট-বড় অনেক গুনাহ হতে পারে। তবে পরম করুণাময় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। গুনাহমুক্ত জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত। আপনি যদি আপনার পাপ মোচন করতে চান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারেন।
৩ ঘণ্টা আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।
৪ ঘণ্টা আগে
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
৪ ঘণ্টা আগে
খন্দকের ময়দানে তখন চলছে এক মহাকাব্যিক ব্যাকরণ। মুসলমানেরা দিনরাত পরিখা খনন করছেন। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর কোদাল নিয়ে গভীর পরিখা খুঁড়ছেন। কিন্তু আজ তাঁর মনটা ভারী। কারণ তিনি দেখলেন, প্রিয় নবীজি (সা.) ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে কাজ করছেন। জাবির (রা.)-এর হৃদয় কেঁপে উঠলো।
৪ ঘণ্টা আগে