পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মোট ২৫ জন নবীর নাম উল্লেখ করেছেন। হাদিসে মহানবী (সা.) নবীদের সংখ্যা ১ লাখ ২৪ হাজার বলেছেন। পৃথিবীর সূচনালগ্ন থেকে কোন নবী কোথায় ইন্তেকাল করেছেন এবং সমাহিত হয়েছেন—তা সংরক্ষিত নেই। তবে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক স্থাপনাকে বিভিন্ন নবীর সমাধি হিসেবে বিশ্বাস করা হয়। এখানে তেমনই কয়েকজন নবীর সমাধির স্থিরচিত্র তুলে ধরা হলো। ১. আদ সম্প্রদায়ের নবী হজরত হুদ (আ.)-এর কথা কোরআনে এসেছে। ইয়েমেনের হাদারামাউত অঞ্চলের এই মাজারটিকে তাঁর কবর বলে মনে করা হয়। ছবি: ইয়েমেন টুরিজম
২. অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরনের ওল্ড সিটির প্যাট্রিয়ার্কস গুহায় সমাহিত আছেন হজরত ইবরাহিম (আ.)। ছবি: সংগৃহীত
৩. ওল্ড সিটির প্যাট্রিয়ার্কস গুহায় ইবরাহিম (আ.)-এর পাশে হজরত ইসহাক (আ.), হজরত ইয়াকুব (আ.) ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য সমাহিত আছেন বলে বিশ্বাস করা হয়। ছবি: সংগৃহীত
৪. ইসরায়েলের দখলকৃত লোয়ার গ্যালিলি শহরের পশ্চিম টাইবেরিয়াসে মাদায়েনবাসীর নবী হজরত শোআইব (আ.)-এর কবর অবস্থিত। এটি দ্রুজ ধর্মের একটি উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়। ছবি: সংগৃহীত
৫. ফিলিস্তিনের জেরুজালেম থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই সমাধিকে হজরত মুসা (আ.)-এর কবর মনে করা হয়। ছবি: সংগৃহীত
৬. জর্ডানের পেত্রা উপত্যকার কাছাকাছি হোর পর্বতের চূড়ায় অবস্থিত সাদা দালানের এই সমাধিকে হজরত হারুন (আ.)-এর কবর মনে করা হয়। ছবি: সংগৃহীত
৭. জেরুজালেমের ওল্ড সিটির বাইরের এই সমাধিকে হজরত দাউদ (আ.)-এর কবর বলা হয়। অবশ্য অনেকে এটিকে তাঁর বিশ্রামস্থল বলেও দাবি করেন। ছবি: ইন্টারপাল
৮. জেরুজালেমের পশ্চিম তীরের সর্বোচ্চ শৃঙ্গ নবী ইউনুস পর্বতে নির্মিত এই সমাধিকে হজরত ইউনুস (আ.)-এর কবর মনে করা হয়। ছবি: সংগৃহীত
৯. ফিলিস্তিনের নাবলুসের পাশের শহর সেবাসতিয়ার একটি ফিলিস্তিনি গ্রামে ইয়াহইয়া (আ.)-এর মসজিদ ও সমাধি অবস্থিত। ছবি: সংগৃহীত

ঘর হলো মানুষের ক্লান্তি দূর করার ও মানসিক প্রশান্তি লাভের প্রধান আশ্রয়স্থল। নিজের ঘর হোক কিংবা অন্যের; সেখানে প্রবেশের ক্ষেত্রে ইসলামের সুন্দর কিছু নিয়ম রয়েছে। আল্লাহর রাসুল (সা.) আমাদের শিখিয়েছেন...
২৮ মিনিট আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৫ ঘণ্টা আগে
‘দোয়া’ শব্দটি মূলত আরবি ‘দাআ’ ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ—সম্বোধন করা, কাউকে ডাক দেওয়া, আহ্বান করা, প্রার্থনা বা অনুরোধ করা। সহজ কথায়, মহান আল্লাহ তাআলাকে পরম আকুতিতে সম্বোধন করে ডাকা এবং তাঁর কাছে নিজের অভাব-অভিযোগ ও প্রয়োজন পেশ করাই হচ্ছে মূলত দোয়া।
১৩ ঘণ্টা আগে
বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হজরত খানজাহান আলী (রহ.)। তিনি কেবল একজন পীর বা ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একাধারে বীর সেনাপতি ও দক্ষ প্রশাসক। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঠাকুরদীঘি’ এবং এর বিখ্যাত কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’-এর গল্প শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়।
১৪ ঘণ্টা আগে