
সন্তান প্রতিটি মা-বাবার জীবনের পরম আশীর্বাদ। তবে শুধু সন্তান পেলেই দায়িত্ব শেষ হয় না, বরং সন্তান যেন হয় আদর্শ, চরিত্রবান ও আল্লাহভীরু; সেটাই প্রকৃত সফলতা। সন্তান ধর্মপরায়ণ হলে পরিবারে আসে শান্তি আর সন্তান অবাধ্য হলে মাটি হয়ে যায় মা-বাবার স্বপ্ন। তাই ইসলাম শুরু থেকেই আদর্শ সন্তান লাভের জন্য আল্লাহর দরবারে দোয়ার শিক্ষা দেয়। এমনকি আল্লাহর প্রিয় নবীরাও আদর্শ সন্তান পেতে তাঁর কাছে দোয়া করেছেন, কোরআনে সেসব দোয়ার সুন্দর নমুনাও রয়েছে।
আল্লাহর নবী হজরত ইবরাহিম (আ.) আল্লাহর কাছে আদর্শ সন্তান লাভের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তাঁর দোয়া কবুলও করেছিলেন। তিনি দোয়া করেছিলেন এভাবে—‘রাব্বি হাবলি মিনাস সলিহিন।’ অর্থ: ‘হে আমার রব, আমাকে এক সুপুত্র দান করুন।’ (সুরা সাফফাত: ১০০)
হজরত জাকারিয়া (আ.) ছিলেন নিঃসন্তান। কিন্তু তাঁর মনে সন্তান লাভের আকাঙ্ক্ষা ছিল প্রবল। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, ‘রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররিইয়াতান তাইয়িবাহ, ইন্নাকা সামিউদ দুআ।’ অর্থ: ‘হে রব, আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী।’ (সুরা আলে ইমরান: ৩৮)
একজন মুমিন বান্দা হিসেবে আমাদেরও পরম চাওয়া চরিত্রবান ও আল্লাহভীরু সন্তান। এর জন্য আল্লাহর কাছে কীভাবে দোয়া করতে হবে, তা বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে। দোয়াটি হলো, ‘রাব্বানা হাবলানা মিন্ আজওয়াজিনা ওয়া জুররিইয়াতিনা কুররাতা আইয়ুন, ওয়া জাআল্না লিল মুত্তাকিনা ইমামা।’ অর্থ: ‘হে আমাদের রব, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ বানান।’ (সুরা ফুরকান: ৭৪)
আরও পড়ুন-
শিরক থেকে বেঁচে থাকতে নবীজির শেখানো দোয়া
দোয়া ইউনুস কী, কীভাবে পড়তে হয়, ফজিলত কী?
আদর্শ সন্তান পাওয়া যেমন আল্লাহর বিশেষ নিয়ামত, তেমনি তা একটি পরিবার, সমাজ ও জাতির জন্য আখিরাতমুখী সঞ্চয়ও। তাই সন্তান জন্মের আগে, পরে ও প্রতিদিনই নেক সন্তান লাভ এবং তাদের হিদায়াতের জন্য দোয়া করা একজন মুমিন পিতা-মাতার দায়িত্ব।

মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট-বড় অনেক গুনাহ হতে পারে। তবে পরম করুণাময় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। গুনাহমুক্ত জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত। আপনি যদি আপনার পাপ মোচন করতে চান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারেন।
৩০ মিনিট আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।
১ ঘণ্টা আগে
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
১ ঘণ্টা আগে
খন্দকের ময়দানে তখন চলছে এক মহাকাব্যিক ব্যাকরণ। মুসলমানেরা দিনরাত পরিখা খনন করছেন। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর কোদাল নিয়ে গভীর পরিখা খুঁড়ছেন। কিন্তু আজ তাঁর মনটা ভারী। কারণ তিনি দেখলেন, প্রিয় নবীজি (সা.) ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে কাজ করছেন। জাবির (রা.)-এর হৃদয় কেঁপে উঠলো।
২ ঘণ্টা আগে