Ajker Patrika

ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়বেন

ইসলাম ডেস্ক 
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১০: ৩০
ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়বেন
ছবি: সংগৃহীত

প্রতিদিনই জীবিকা, শিক্ষা কিংবা অন্য কোনো প্রয়োজনে আমাদের ঘর থেকে বের হতে হয়। কিন্তু বাইরের এ সময়টুকুতে আমরা কতটুকু নিরাপদ? দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত বিপদ; কিংবা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে একজন মুমিনের প্রধান হাতিয়ার হলো আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুল।

ঘর থেকে বের হওয়ার সর্বাধিক প্রচলিত দোয়া

হাদিসে এসেছে, যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় নিচের দোয়াটি পড়ে, তবে তাকে আসমান থেকে বলা হয়—‘তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তুমি সঠিক পথ পেয়েছ এবং তোমাকে রক্ষা করা হয়েছে।’ দোয়াটি হলো, ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি।’ অর্থ: ‘আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর ওপর ভরসা করছি। আল্লাহ ছাড়া আর কারও কোনো ক্ষমতা ও শক্তি নেই।’ (আবু দাউদ: ৫০৯৫, তিরমিজি: ৩৪২৬)

রাসুল (সা.)-এর নিয়মিত আমল

উম্মে সালামা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) যখনই আমার ঘর থেকে বের হতেন, তখন আকাশের দিকে তাকিয়ে এ দোয়াটি পড়তেন—‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আন আদিল্লা, আউ উদাল্লা, আউ আজিল্লা আউ উজাল্লা, আউ আজলিমা আউ উজলামা, আউ আজহালা আউ ইউজহালা আলাইয়া।’ অর্থ: ‘হে আল্লাহ, আমি আপনার কাছে পথভ্রষ্ট হওয়া বা পথভ্রষ্ট করা, গুনাহ করা বা গুনাহের দিকে ধাবিত করা, জুলুম করা বা জুলুমের শিকার হওয়া, অজ্ঞতা প্রকাশ করা বা আমার সঙ্গে অজ্ঞতাপূর্ণ আচরণ করা থেকে আশ্রয় চাইছি।’ (সুনানে আবু দাউদ: ৫০৯৪)

ঘর থেকে বের হওয়ার সময় মাত্র কয়েক সেকেন্ডের এই আমলটি আপনার সারা দিনের যাতায়াতকে নিরাপদ ও বরকতময় করে তুলতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

ইরানে পারমাণবিক হামলার গুঞ্জন, হোয়াইট হাউসের তীব্র প্রতিবাদ

এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল

তামিমের কমিটির ১১ জনের পাঁচজন চট্টগ্রামের, তিন মন্ত্রীর সন্তান, আছেন প্রতিমন্ত্রীর স্ত্রীও

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত