হজের পবিত্র সফর সমাপ্তির পথে। নিজ দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। নবী করিম (সা.)-এর পুণ্যময় পদধূলিতে ধন্য পবিত্র নগরীতে আগমন করতে পারা আল্লাহর অশেষ কৃপারই ফল।
হজের মাধ্যমে আল্লাহ তাআলা হজ যাত্রীকে নিষ্পাপ-নিষ্কলুষ পবিত্র জীবন দান করেন। এই পবিত্রতার সুবাস ও ইমানের নুর যেন দেশের মাটিতেও জাগরুক থাকে সে জন্য আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করে তৌফিক চেয়ে নেওয়া উচিত।
ভালো হয়ে চলার জন্য পরিবেশের বড় প্রভাব রয়েছে। বায়তুল্লাহর পবিত্র আবহে হাজিদের হৃদয় ইমানের নুরে প্রোজ্জ্বল হয়। তবে, দেশে ফেরার পর অনেক হাজিকে আবার গুনাহে লিপ্ত হয়ে যেতে দেখা যায়—যা অত্যন্ত দুঃখজনক।
দেশে ফিরে হাজিদের উচিত গুনাহের পরিবেশ এড়িয়ে চলা। হজের শিক্ষা বুকে ধারণ করা। সব সময় নেক আমলে নিজেকে ব্যস্ত রাখা। ইমান জাগ্রত করার জন্য পবিত্র নগরী অবলোকনের স্মৃতি রোমন্থন করা।
আল্লাহ সকল হাজির হজ মাবরুর করুন। হজের পবিত্রতায় পুণ্যময় জীবন গড়ার তৌফিক দিন।
গ্রন্থনা: নুরুল ইসলাম তানঈম
আরও পড়ুন:

মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট-বড় অনেক গুনাহ হতে পারে। তবে পরম করুণাময় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। গুনাহমুক্ত জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত। আপনি যদি আপনার পাপ মোচন করতে চান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারেন।
২ ঘণ্টা আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
৩ ঘণ্টা আগে
খন্দকের ময়দানে তখন চলছে এক মহাকাব্যিক ব্যাকরণ। মুসলমানেরা দিনরাত পরিখা খনন করছেন। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর কোদাল নিয়ে গভীর পরিখা খুঁড়ছেন। কিন্তু আজ তাঁর মনটা ভারী। কারণ তিনি দেখলেন, প্রিয় নবীজি (সা.) ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে কাজ করছেন। জাবির (রা.)-এর হৃদয় কেঁপে উঠলো।
৩ ঘণ্টা আগে