
সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।
সৌদি রয়্যাল কোর্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় দেশটির আকাশে পবিত্র রমজানের নতুন চাঁদ দেখা গিয়েছে। সেই অনুযায়ী বুধবার থেকে দেশটিতে রোজা শুরু হবে। প্রায় একই সময়ে কাতারের ‘মুন সাইটিং কমিটি’ এবং সংযুক্ত আরব আমিরাতের ‘প্রেসিডেন্সিয়াল কোর্ট’ পৃথক বিবৃতিতে বুধবার থেকে রমজান শুরুর ঘোষণা দেয়।
অন্যদিকে, ভৌগোলিক অবস্থান ও ভিন্ন পদ্ধতির কারণে বিশ্বের সব দেশে একই দিনে রোজা শুরু হচ্ছে না। ওমান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, আজ তাদের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে। তুরস্কও জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।
ইসলামি চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস রমজানের শুরু নির্ধারণে প্রধানত দুটি পদ্ধতি অনুসরণ করা হয়:
খালি চোখে চাঁদ দেখা: সৌদি আরব ও কাতার ঐতিহ্যগতভাবে স্থানীয়ভাবে খালি চোখে বা টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখার ওপর নির্ভর করে।
জ্যোতির্বিজ্ঞানের গণনা: তুরস্কের মতো অনেক দেশ বর্তমানে বৈজ্ঞানিক হিসাব-নিকাশকে প্রাধান্য দিচ্ছে, বিশেষ করে, যখন প্রতিকূল আবহাওয়ার কারণে চাঁদ দেখা অসম্ভব হয়ে পড়ে।
উল্লেখ্য যে, অনেক ক্ষেত্রে এই তারিখের পার্থক্য অনিচ্ছাকৃত বা প্রাকৃতিক কারণে হলেও পদ্ধতিগত ভিন্নতার কারণেই সাধারণত বিশ্বজুড়ে রোজা শুরুর সময়ে এক-দুই দিনের পার্থক্য দেখা যায়।
পবিত্র এই মাস মুসলিম উম্মাহর কাছে সংযম, প্রার্থনা ও ভ্রাতৃত্বের মাস হিসেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বাংলাদেশের সেহরি ও ইফতারের সময়সুচী জানুন-

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৪ ঘণ্টা আগে
জীবন চলায় বিপদ বা সমস্যা কখনো বলে আসে না। যেকোনো মুহূর্তে মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে। অনেক সময় আমরা দিশেহারা হয়ে পড়ি, ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে—কীভাবে বিপদে ধৈর্য ধরে আল্লাহর সাহায্য কামনা করতে হয়।
১ দিন আগে
ব্রিটিশ ভারতের প্রখ্যাত হানাফি আলেম, হাদিস বিশারদ ও আধ্যাত্মিক সাধক মাওলানা খলিল আহমাদ সাহারানপুরি (রহ.) ছিলেন দেওবন্দি আন্দোলনের প্রথম প্রজন্মের অন্যতম প্রাণপুরুষ। তাঁর জ্ঞান ও পাণ্ডিত্যের সুবাস আজও সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে আছে।
১ দিন আগে
শুকনো বালির রাজ্যে দিগন্তরেখা পর্যন্ত কেবল ধু-ধু প্রান্তর। ধূসর পাহাড় আর রুক্ষ পাথুরে মাটির বুক চিরে এঁকেবেঁকে চলে গেছে পথ। সেই পথে হেঁটে চলেছে একদল মুসাফির। তাঁরা প্রিয় নবী (সা.)-এর শহর মদিনার উদ্দেশ্যে হিজরত করছে। তাঁদের গোত্রের নাম আশআরি। তাঁদের নেতৃত্বে আছেন হজরত আবু মুসা আশআরি (রা.)।
১ দিন আগে