মহাকাশ থেকে তোলা নাসার নভোচারী ডন পেটিটের একটি চমকপ্রদ ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উঁচুতে মহাকাশের কক্ষপথ (অরবিট) থেকে রাতের বেলা তোলা এ ছবিতে পবিত্র মক্কা নগরীকে দেখা যাচ্ছে ঝলমলে।
নভোচারী ডন পেটিট তাঁর এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে নিশ্চিত করেছেন, মাঝখানের এই উজ্জ্বল ছোট্ট এলাকাটিই হলো ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান পবিত্র কাবা শরিফ, যা মহাকাশ থেকেও দৃশ্যমান হচ্ছে।
ছবি ক্যাপশনে তিনি লিখেন, ‘সৌদি আরবের মক্কার কক্ষপথীয় দৃশ্য (মহাকাশ থেকে নেওয়া)। মাঝখানে যে উজ্জ্বল বিন্দুটি দেখা যাচ্ছে, সেটি হলো কাবা—ইসলামের পবিত্রতম স্থান, যা মহাকাশ থেকেও দৃশ্যমান।’
২ ডিসেম্বর ছবিটি পোস্ট করার পর থেকেই এর দৃষ্টিনন্দন দৃশ্য মানুষের মন জয় করে নিয়েছে। ছবিতে মক্কা নগরীর বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে, যেখানে পাহাড়ি উপত্যকায় অবস্থিত মক্কার কেন্দ্রে রয়েছে গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারাম। লাখ লাখ এলইডি এবং সোডিয়াম লাইটের কারণে রাতের বেলা মহাকাশ থেকে মক্কা নগরীটিকে এক ঝলমলে দৃশ্যে দেখা যায়। এ দৃশ্য দেখে ইন্টারনেট ব্যবহারকারীরা গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন।

পেটিট একজন দক্ষ অ্যাস্ট্রো ফটোগ্রাফার এবং রসায়ন প্রকৌশলী হিসেবে পরিচিত। মহাকাশ থেকে ছবি তোলার প্রযুক্তিগত চ্যালেঞ্জকে শৈল্পিক রূপ দেওয়ার জন্য তাঁর জগৎজোড়া খ্যাতি রয়েছে।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২ ঘণ্টা আগে
‘দোয়া’ শব্দটি মূলত আরবি ‘দাআ’ ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ—সম্বোধন করা, কাউকে ডাক দেওয়া, আহ্বান করা, প্রার্থনা বা অনুরোধ করা। সহজ কথায়, মহান আল্লাহ তাআলাকে পরম আকুতিতে সম্বোধন করে ডাকা এবং তাঁর কাছে নিজের অভাব-অভিযোগ ও প্রয়োজন পেশ করাই হচ্ছে মূলত দোয়া।
১০ ঘণ্টা আগে
বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হজরত খানজাহান আলী (রহ.)। তিনি কেবল একজন পীর বা ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একাধারে বীর সেনাপতি ও দক্ষ প্রশাসক। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঠাকুরদীঘি’ এবং এর বিখ্যাত কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’-এর গল্প শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়।
১০ ঘণ্টা আগে
তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ একটি গুরুত্বপূর্ণ নফল নামাজ। তাহিয়্যা অর্থ উপহার এবং দুখুল অর্থ প্রবেশ করা। মসজিদে প্রবেশ করেই উপহার হিসেবে দুই রাকাত নফল নামাজ আদায় করা হয় বলে এর নাম তাহিয়্যাতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ।
১ দিন আগে