
যুক্তরাষ্ট্রকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে বের করে নেওয়ার বিষয়টি ‘অবশ্যই’ বিবেচনা করছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার (১ এপ্রিল) এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন এবং আজ রাতে (স্থানীয় সময়) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ন্যাটো জোটের কঠোর সমালোচনা করবেন বলেও জানান।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘প্রয়োজনের সময় তারা (ন্যাটো সদস্যরা) বন্ধুর পরিচয় দেয়নি। আমরা কখনোই তাদের কাছে খুব বেশি কিছু চাইনি...কিন্তু এটি একটি একতরফা পথ হয়ে দাঁড়িয়েছে।’
ট্রাম্প বারবার অভিযোগ করে আসছেন, ইরান যুদ্ধে ন্যাটো সদস্যরা যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সমর্থন দেয়নি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সচল করতেও কোনো সহায়তা করেনি।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আজ রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ন্যাটোর ওপর তাঁর এই হতাশা ও অসন্তোষের কথা স্পষ্টভাবে তুলে ধরবেন।
সাক্ষাৎকারে ইরান যুদ্ধ কবে শেষ হবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সুনির্দিষ্ট কোনো তারিখ না দিলেও আশা প্রকাশ করে বলেন, ‘আমরা খুব দ্রুতই সেখান থেকে বেরিয়ে আসব।’
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর প্রেক্ষাপটে ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো সামরিক জোট গঠিত হয়। এই জোটের উদ্দেশ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষা। স্নায়ুযুদ্ধের পুরোটা সময় ন্যাটো জোট কাজ করেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণবাদ ও প্রভাব মোকাবিলায়। আর সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর ন্যাটো মূলত মার্কিন নেতৃত্বে গড়ে ওঠা বৈশ্বিক শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। বর্তমানে এই জোটের সদস্যসংখ্যা ৩২।
ইরান যুদ্ধের জেরে এই শক্তিশালী সামরিক জোট থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা এখন জোরালো হয়ে উঠেছে।

ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে বিশ্বের প্রধান ৮০টি থিংকট্যাংক বা গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণে উঠে এসেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ গত এক মাসে প্রকাশিত এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ...
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি সচল করতে সামরিক অভিযানের বৈধতা চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের চেষ্টা চালাচ্ছে আমিরাত। এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী সামরিক জোট গঠনের জন্যও তারা লবিং করছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
ইরানে স্থল অভিযান চালালে মার্কিন সেনারা শুধু ছদ্মবেশী জঙ্গি বা লুকিয়ে থাকা সন্ত্রাসীদেরই মুখোমুখি হবে না; তাদের সামনে দাঁড়াবে একটি সুসংগঠিত ও বিপুলসংখ্যক যোদ্ধার বাহিনী, যারা মাতৃভূমি রক্ষাকে সর্বোচ্চ লক্ষ্য হিসেবে দেখে। গত চার দশকে বিপুল অর্থ ব্যয় করে প্রতিরক্ষার এই কাঠামো গড়ে তুলেছে তেহরান।
৩ ঘণ্টা আগে
চলমান সংঘাত নিরসনে ইরানের পক্ষ থেকে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগে