
ওবেসিটি বা স্থূলতা প্রতিরোধে ট্যাবলেট-জাতীয় ওষুধ দানুগ্লিপ্রন-এর উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় এক রোগীর মধ্যে ওই ওষুধের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন লক্ষণ দেখা দিলে ফাইজার এই সিদ্ধান্ত নেয়। তবে পরীক্ষায় অংশ নেওয়া ওই রোগী ওষুধটি বন্ধ করার পর সুস্থ হয়ে ওঠেন বলে জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ওষুধ একবার খাওয়ার উপযোগী পিল হিসেবে প্রাথমিক পরীক্ষাধীন ছিল। তখন গবেষকেরা রোগীদের জন্য উপযুক্ত ডোজ নির্ধারণের চেষ্টা করছিলেন। ফাইজার এটিকে শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, যা সাধারণত সরকারিভাবে অনুমোদনের আগে একটি ওষুধ উন্নয়নের শেষ ধাপ।
কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, দানুগ্লিপ্রনের উন্নয়ন বন্ধ করলেও ফাইজার স্থূলতা নিরাময়ে আরও কিছু সম্ভাব্য ওষুধের ওপর গবেষণা চালিয়ে যাবে, যা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বর্তমানে স্থূলতা প্রতিরোধে ওষুধ তৈরি ফার্মাসিউটিক্যাল শিল্পের সবচেয়ে লাভজনক ও প্রতিশ্রুতিশীল একটি ক্ষেত্র হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, ইলাই লিলি কোম্পানির তৈরি জেপবাউন্ড ২০২৪ সালে বাজারে আসার প্রথম বছরেই প্রায় ৫ বিলিয়ন ডলার আয় করেছে।
তবে জেপবাউন্ড এবং নোভো নরডিস্ক কোম্পানির তৈরি ওয়েগোভির মতো সফল ওষুধগুলো ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করতে হয়। ফলে বড়সংখ্যক রোগী পিল আকারে সহজে গ্রহণযোগ্য বিকল্প ওষুধের জন্য অপেক্ষা করছেন।
ইলাই লিলি কোম্পানিও কয়েকটি পিলজাতীয় ওষুধ নিয়ে গবেষণা চালাচ্ছে এবং প্রতিষ্ঠানটি আশা করছে, ২০২৫ সালের মধ্যেই এর ফল পাওয়া যাবে।
তবে এসব জনপ্রিয় ওষুধের চাহিদা বাড়লেও রোগীদের জন্য তা সহজলভ্য নয়। অনেক সময় সরবরাহ ঘাটতি, আবার কখনো বিমা কভারেজ না থাকায় অনেকে এই ওষুধ পাওয়ার সুযোগ পান না। ইলাই লিলি ও নোভো নরডিস্ক সম্প্রতি তাদের ওষুধের মূল্য কমানোর ঘোষণা দিলেও বিমা ছাড়া অনেকের জন্য এগুলোর দাম এখনো মাসে কয়েক শ ডলার পর্যন্ত পড়ে যায়।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের শেষ দিকে দানুগ্লিপ্রনের দিনে দুইবার খাওয়ার সংস্করণটি বাতিল করেছিল ফাইজার। কারণ, একটি ক্লিনিক্যাল ট্রায়ালে অর্ধেকের বেশি রোগী মাঝপথে ওষুধ সেবন বন্ধ করে দিয়েছিলেন।
সর্বশেষ ঘোষণায় ফাইজার জানিয়েছে, এখন থেকে দানুগ্লিপ্রনকে অন্য কোনো ওষুধের সঙ্গে মিলিয়ে স্থূলতা চিকিৎসায় ব্যবহারের গবেষণাও আর চালানো হবে না।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে