
ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় ভারতীয় ব্যবসায়ী ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ৮৪ বিলিয়ন ডলার। এই তালিকা অনুয়ায়ী, বর্তমানে তাঁর চেয়েও বেশি সম্পদশালী রয়েছেন বিশ্বের আরও অন্তত ২০ জন। তবে ইনফরমা কানেক্ট একাডেমির একটি প্রতিবেদনে বলা হয়েছে, গৌতম আদানি ২০২৮ সালের মধ্যেই ট্রিলিয়ন ডলার অর্থাৎ ১ হাজার বিলিয়ন ডলারের মালিক হয়ে যাবেন!
এ বিষয়ে সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ৮৪ বিলিয়ন ডলারের মালিক আদানির সম্পদ প্রতি বছর ১২২.৮৬ শতাংশ বেড়ে ২০২৮ সালে ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে। কিন্তু ট্রিলিয়নিয়ার হওয়ার এই দৌড়ে আদানি হবেন দ্বিতীয়। তাঁর আগেই এই মাইলফলক স্পর্শ করবেন আরও একজন ব্যক্তি। তিনি আর কেউ নন টেসলা ও স্পেসএক্স মহাকাশ সংস্থার সিইও ইলন মাস্ক। আদানি যখন হাজার বিলিয়নে পৌঁছাবেন, তত দিনে মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ১৯৫ বিলিয়ন ডলার। বর্তমানে পৃথিবী শীর্ষ ধনী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২৪৪ বিলিয়ন ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, গৌতম আদানির চেয়ে ইলন মাস্কের সম্পদের বৃদ্ধি তুলনামূলকভাবে কিছুটা কম হবে। তবে তাঁর বর্তমান সম্পদ প্রতি বছর ১০৯.৮৮ শতাংশ হারে বেড়ে ২০২৭ সালেই ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে।
ভারতীয় বিলিয়নিয়ারদের মধ্যে বর্তমানে আদানির চেয়েও বেশি সম্পদের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি। তাঁর সম্পদের পরিমাণ এখন ১১৬ বিলিয়ন ডলার। ইনফরমা কানেক্ট একাডেমির মতে, সবকিছু ঠিক থাকলে আম্বানিও ট্রিলিয়নিয়ার হবেন। তবে তাঁর সম্পদ বৃদ্ধির বার্ষিক হার আদানির চেয়ে কম। প্রতি বছর ২৮.২৫ শতাংশ হারে সম্পদ বেড়ে মুকেশ আম্বানির ট্রিলিয়নিয়ার হতে ২০৩৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই সময়টিতে ট্রিলিয়নিয়ার তালিকায় আম্বানি হবেন অষ্টম ব্যক্তি।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী হলেও জেফ বেজোস ট্রিলিয়নিয়ার ক্লাবে পৌঁছাতে আম্বানির চেয়েও বেশি সময় নেবেন। কারণ তাঁর বার্ষিক সম্পদ বৃদ্ধির হার ১৫.২৭ শতাংশ। এই হিসেবে বর্তমানে ১৯৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ট্রিলিয়নিয়ার হতে বেজোসের আরও ১২ বছর লেগে যাবে।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ অবশ্য ২০৩০ সালের মধ্যেই ট্রিলিয়নিয়ার হবেন। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ১৭৭ বিলিয়ন ডলার। আর সম্পদ বাড়ছে বার্ষিক ৩৫.৭৬ শতাংশ হারে।
এদিকে ইলন মাস্ক ও আদানির পর যিনি তৃতীয় ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ার হবেন বলে আশা করা হচ্ছে তিনি সফটওয়্যার জায়ান্ট এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। চীনা এই ব্যবসায়ী বর্তমানে ৭৭ বিলিয়ন সম্পদ নিয়ে বিশ্বের ১৮ তম ধনী। তবে তাঁর সম্পদ বৃদ্ধি পাচ্ছে বছরে ১১১.৮৮ শতাংশ হারে।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১১ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে