যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে অতিরিক্ত ইনসুলিন দিয়ে ১৯ রোগীকে হত্যা করেছেন এক নার্স। অভিযুক্ত নার্স হিথার প্রেসদি (৪১) বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রে কাজ করার সময় এ হত্যাগুলো করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।
প্রেসদির বিরুদ্ধে প্রথমে দুই রোগীকে হত্যা করার অভিযোগ ওঠে। পরবর্তীতে আরও ১৭ রোগীকে হত্যা করার কথা তিনি স্বীকার করেন।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসদি ২০২০ সাল থেকে নিজেই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরও রোগীদের অতিরিক্ত ইনসুলিন দিয়ে আসছেন। এতে ১৭ রোগীর মৃত্যু হয়।
অ্যাটর্নি জেনারেল মিশেল হেনরি প্রেসদির বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রেসদির বিরুদ্ধে দুটি হত্যা, ১৭টি হত্যা চেষ্টা এবং বৃদ্ধাশ্রমের ১৯ ব্যক্তির প্রতি দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের বয়স ৪৩ থেকে ১০৪ বছর।
অ্যাটর্নি জেনারেল হেনরি বলেন, ‘প্রেসদির বিরুদ্ধে অভিযোগগুলো বেশ গুরুতর। রোগীদের যত্ন নেওয়ার জন্য যাদের ওপর ভরসা করা হয় তারাই ইচ্ছাকৃতভাবে এবং কৌশলে রোগীদের এমন ক্ষতি করবে তা বিশ্বাস করতে কষ্ট হয়।’
হেনরি আরও বলেন, ‘ভুক্তভোগী ও তাঁদের প্রিয়জনদের ক্ষয়ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়। চিকিৎসা কেন্দ্রে থাকা প্রত্যেক রোগীর নিরাপদ বোধ করা উচিত। আমার কার্যালয় অভিযুক্তকে তার অপরাধের জন্য জবাবদিহি করতে এবং পেনসিলভানিয়ার বয়োবৃদ্ধদের ভবিষ্যৎ ঝুঁকি থেকে রক্ষা করতে ক্লান্তিহীনভাবে কাজ করে যাবে।’
এর আগে গত মে মাসে প্রেসদির বিরুদ্ধে তিন রোগীকে অপচিকিৎসা দেওয়ার অভিযোগ ওঠে। এর মধ্যে দুজন মারা যান। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মোট ২২ রোগীকে অপচিকিৎসা দেওয়ার অভিযোগ ওঠে।
তথ্য প্রমাণের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ গঠিত হয়েছে। মৃত্যুর সঙ্গে জড়িত থাকার সরাসরি প্রমাণের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। আর ভুক্তভোগীদের মৃত্যু না হয়ে থাকলে বা মৃত্যুর কারণ নির্ণয় না করা গেলে তাঁর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ গঠন করা হয়েছে।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে