
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাঁজা পুনঃ শ্রেণিবিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। কয়েক মাস ধরে ফেডারেল পর্যালোচনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত তাঁর নিজ দলের কিছু রিপাবলিকান নেতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি আদেশে রাজ্য অনুমোদিত মেডিকেল গাঁজাকে নতুনভাবে শ্রেণিবিন্যাস করেন। তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে এবং গবেষণার পথ আরও উন্মুক্ত হবে। তাঁর ভাষায়, এটি রোগীদের জন্য উন্নত চিকিৎসা এবং চিকিৎসকদের জন্য নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে সহায়ক হবে।
এই সিদ্ধান্তের ফলে গাঁজার ওপর বিদ্যমান ফেডারেল বিধিনিষেধ কিছুটা শিথিল হবে। বিশেষ করে, গাঁজাকে ‘শিডিউল ১’ (যেখানে হেরোইন ও এলএসডি-র মতো মাদক অন্তর্ভুক্ত) থেকে সরিয়ে ‘শিডিউল ৩ ’-তে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে গবেষণা সহজ হবে এবং চিকিৎসাক্ষেত্রে এর ব্যবহার বাড়তে পারে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চালু থাকা প্রায় ৪০টি মেডিকেল ক্যানাবিস কর্মসূচি আরও বৈধতা পাবে।
তবে এই উদ্যোগ রিপাবলিকানদের মধ্যে সমর্থন পায়নি। অনেক আইনপ্রণেতা মনে করেন, এতে তরুণদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি বাড়তে পারে। কংগ্রেসম্যান অ্যান্ডি হ্যারিস এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন—গবেষণার জন্য পুনঃ শ্রেণিবিন্যাসের প্রয়োজন নেই; বরং এটি তরুণদের জন্য ক্ষতিকর হতে পারে।
অন্যদিকে, ট্রাম্প এই সমালোচনার জবাবে বলেন, এই পদক্ষেপ কোনোভাবেই গাঁজাকে বৈধতা দিচ্ছে না বা বিনোদনমূলক ব্যবহারে উৎসাহ দিচ্ছে না। তিনি বরাবরই মাদকবিরোধী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
এই নীতিগত পরিবর্তনের পেছনে ব্যবসায়িক চাপও ছিল। ক্যানাবিস কোম্পানি ট্রুলিভ-এর প্রধান নির্বাহী কিম রিভার্স দীর্ঘদিন ধরে এই বিষয়ে লবিং করছিলেন।
এদিকে, এই ঘোষণার পর ক্যানাবিস সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ক্যানাবিস শিল্পে নতুন বিনিয়োগ ও আর্থিক সুযোগ সৃষ্টি করবে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে