যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের উয়াওকেশা শহরে জনাকীর্ণ ক্রিসমাস প্যারেডে স্থানীয় সময় রোববার রাতে গাড়িচাপার ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। উয়াওকেশা শহরের কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
উয়াওকেশা শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত চলমান থাকায় প্রধান রাস্তার একটি বড় অংশ এখনো বন্ধ রয়েছে।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘটনার পর অন্তত ২৮ জন শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। ক্রিসমাস প্যারেডে গাড়িচাপার ঘটনার পর একজনকে আটক করা হয়েছে এবং অভিযুক্ত গাড়িকে জব্দ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা অ্যাঞ্জেলিটো তেনোরিও মিলওয়াকি জার্নাল সেন্টিনেল সংবাদপত্রকে বলেছেন, যখন ঘটনাটি ঘটেছিল তখন তিনি কুচকাওয়াজে মিছিল শেষ করেছিলেন।
তেনোরিও বলেন, ‘আমরা একটি এসইউভি দেখেছি...প্যারেডের পথ ধরে দ্রুত আসছিল। তারপর আমরা একটি বিকট শব্দ শুনলাম। আর যারা গাড়ির আঘাতে আহত হয়েছে তাঁদের চিৎকার।’

ইরান একদিনে সংযুক্ত আরব আমিরাতে কমপক্ষে ১৫টি ক্ষেপণাস্ত্র ও ১৪৮টি ড্রোন হামলা চালিয়েছে। ১৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে নয়টি ব্যালিস্টিক আর ছয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। এ নিয়ে গত শনিবার থেকে আরব আমিরাতে ১৭৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৬৮৯টি ড্রোন হামলা চালিয়েছে তেহরান।
১ ঘণ্টা আগে
ইরানের একেকটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র ৩৫ হাজার ডলার। বিপরীতে এটি ধ্বংস করতে একেকটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হচ্ছে ৫ থেকে ৪০ লাখ ডলার পর্যন্ত। এটিই এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে
স্টারমার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘা
২ ঘণ্টা আগে