যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় আলাবামার এক ব্যক্তিকে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার তাঁকে এই কারাদণ্ড দেওয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম লনি কফম্যান। তাঁর বিরুদ্ধে হামলার দিন মলটভ ককটেইল বহনের অভিযোগ আনা হয়েছে।
কফম্যানসহ এ পর্যন্ত ৩ জন ট্রাম্পের সমর্থক ক্যাপিটল হিলে হামলার ঘটনায় দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড পেলেন। এর আগে ট্রাম্পের দুই সমর্থককে ৬৩ মাস এবং ৫১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ১০০ জনের বেশি অভিযুক্তকে স্বল্প সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক কলার-কোটেলি বলেন, তাঁর ট্রাকে একটি ছোট অস্ত্রাগার ছিল, যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। আমি এখনো বুঝতে পারি না কেন তিনি এটি করেছিলেন।
গত বছরের ৬ জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন কফম্যান।
২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের হাজার হাজার সমর্থক ক্যাপিটল হিলে হামলা চালিয়ে ইলেক্টোরাল কলেজের ভোট গণনা বন্ধের ব্যর্থ চেষ্টা চালিয়েছিলেন। এই ভোট গণনার মধ্য দিয়েই ডেমোক্র্যাট জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে