
ইরানে চলমান যুদ্ধে কোনো স্থল সৈন্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও বলেছেন, আমাদের লক্ষ্য অর্জনে মাসের পর মাস নয়, আর মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। আজ শুক্রবার ফ্রান্সে জি-৭ জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মার্কো রুবিও জানান, ইরানে সামরিক উদ্দেশ্য সফল হওয়ার পরও হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখা একটি ‘তাৎক্ষণিক চ্যালেঞ্জ’ হিসেবে দেখা দিতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় এবং যুদ্ধ শেষ হওয়ার পর প্রণালিটি সচল রাখতে সবার সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র।
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সম্ভাব্য বিধিনিষেধ আরোপের প্রচেষ্টাকে ‘বেআইনি, অগ্রহণযোগ্য এবং বিশ্বের জন্য বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন রুবিও। তিনি বলেন, এ ব্যাপারে আপনারা কি করবেন, তার একটি পরিকল্পনা থাকা জরুরি।
রুবিও আরও জানান, ইরান হরমুজ প্রণালিতে একটি ‘টোলিং সিস্টেম’ বা শুল্ক আদায়ের ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিতে পারে। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, তেল পরিবহনে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পথে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল সংগ্রহের জন্য একটি আইন পাসের চেষ্টা করছে দেশটির পার্লামেন্ট।
শান্তি আলোচনার বিষয়ে রুবিও জানান, ইরান নিয়ে আলোচনায় কার সঙ্গে কথা বলা হবে—এ বিষয়ে আরও স্পষ্টতার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া ইউক্রেনের জন্য নির্ধারিত অস্ত্রগুলো ইরান যুদ্ধে সরিয়ে নেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে অস্ত্র সরিয়ে নেওয়া হচ্ছে না, তবে ভবিষ্যতে এমনটি ঘটার সম্ভাবনা রয়েছে।’

এটি ইরানের জন্য রাশিয়ার পাঠানো চিকিৎসা সহায়তার দ্বিতীয় চালান। রেলপথে এই সহায়তা ইরানের সীমান্ত সংলগ্ন আজারবাইজানের শহর আস্তারায় পৌঁছানো হয়। সেখানে পৌঁছানোর পর রুশ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইরান সরকারের অনুমোদিত প্রতিনিধিদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
১ ঘণ্টা আগে
রাষ্ট্র সংস্কারের দাবিতে নেপালের লাখো মানুষ গত বছর রাস্তায় নেমে এসেছিলেন। সে স্বপ্নপূরণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন র্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বালেন্দ্র শাহ। রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাসে গতকাল শুক্রবার নেপালের নতুন সরকারপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন বালেন্দ্র।
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ব্যয় হওয়ায় ইউক্রেনে অস্ত্র সরবরাহ বিলম্বিত হতে পারে বলে মিত্র দেশগুলোকে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে, পেন্টাগন এখন তেহরানের বিরুদ্ধে যুদ্ধে মজুত করা অস্ত্র ব্যবহারে অগ্রাধিকার দিচ্ছে। ফলে কিয়েভের জন্য...
২ ঘণ্টা আগে
ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাত থামাতে কূটনীতির ওপরই এখন বেশি জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য ইরানের বৈদ্যুতিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসে সমঝোতার জন্য আর ১০ দিন সময় দিয়েছেন তিনি। এ ছাড়া ইরান ইস্যুতে ধনী দেশগুলোর জোট জি৭-এর নেতাদের সঙ্গে....
৩ ঘণ্টা আগে