
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনির অভিষেক এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।
সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, যদি আয়াতুল্লাহর ছেলেই সর্বোচ্চ নেতা হিসেবে বহাল থাকেন, তবে কি তিনি এই যুদ্ধে বিজয় ঘোষণা করতে পারবেন? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি কোনো মন্তব্য করব না।’
সরাসরি কিছু না বললেও এর আগে এক সাক্ষাৎকারে তিনি সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নির্বাচিত হওয়াকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে এই ক্ষমতার পরিবর্তন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্যের ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে প্রেসিডেন্টের নীরবতা নতুন জল্পনার জন্ম দিয়েছে।
ইরান যুদ্ধ শেষ করতে সামরিকভাবে আর কী করা প্রয়োজন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এখন যা চলছে, তার চেয়েও বেশি কিছু হবে।’ তিনি ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং নেতৃত্বের বিশাল ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন।
ট্রাম্প আরও বলেন, ‘আমরা এখনো কিছু জিনিস (অবকাঠামো) বাকি রেখেছি। আমরা যদি সেগুলো ধ্বংস করতে চাই, তবে আজকের বিকেলের মধ্যেই বা মাত্র এক ঘণ্টার মধ্যেই তা সম্ভব। আর সেটি করা হলে তারা আক্ষরিক অর্থেই ওই দেশটিকে আর কখনোই পুনর্গঠন করতে পারবে না।’
চলমান সামরিক অভিযানের সাফল্য তুলে ধরে ট্রাম্প ভবিষ্যতে আরও বড় হামলার আভাস দেন। তিনি বলেন, ‘ইতিহাসে যেকোনো দেশের তুলনায় আমরা তাদের ওপর বেশি শক্তভাবে আঘাত হেনেছি এবং আমরা এখানেই থেমে নেই। আমাদের কাজ এখনো শেষ হয়নি।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরান ইতিমধ্যে তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক অবকাঠামো হারিয়েছে বলে দাবি করছে ওয়াশিংটন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে