
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের উয়াওকেশা শহরে জনাকীর্ণ ক্রিসমাস প্যারেডে স্থানীয় সময় রোববার রাতে গাড়িচাপার ঘটনা ঘটে। এতে কমপক্ষে পাঁচজন নিহত ও ৪৮ জন আহত হন। গাড়িচাপার ঘটনাকে সন্ত্রাসবাদী কাজ নয় বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ড্যারেল ই ব্রুকস নামে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি এ হামলা চালান।
গতকাল সোমবার সংবাদ সম্মেলনে উয়াওকেশার পুলিশপ্রধান ড্যানিয়েল টমসন বলেছেন, ‘ইচ্ছাকৃতভাবে’ ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দিয়ে পাঁচজনকে ‘হত্যার’ অভিযোগ আনা হবে ড্যারেল ব্রুকসের বিরুদ্ধে। তবে এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্রুকস আগে থেকেই অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিলেন। এর আগেও তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি কারাগার থেকে বেরিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে