
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
আজ শনিবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যতক্ষণ না গ্রিনল্যান্ড ‘সম্পূর্ণ ও নিঃশর্তভাবে’ ক্রয় করতে পারছে, ততক্ষণ এই শুল্ক বলবৎ থাকবে।
ট্রাম্পের এই নতুন শুল্ক তালিকার আওতায় রয়েছে—ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হলে আগামী ১ জুন থেকে এই শুল্ক হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।
ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড দখল করা যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার’ জন্য অপরিহার্য। তিনি বলেন, ‘এই দেশগুলো অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছে, যা সহ্য করার মতো নয়। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ডকে আমাদের নিয়ন্ত্রণে নেওয়া জরুরি।’
তবে ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের এই পদক্ষেপকে ‘অর্থনৈতিক ব্ল্যাকমেল’ হিসেবে দেখছে। ডেনমার্ক ইতিমধ্যে সাফ জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির কোনো সুযোগ নেই। এ ছাড়া ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ সাতটি দেশ গ্রিনল্যান্ডে নিজ নিজ প্রতিনিধি ও অল্পসংখ্যক সৈন্য পাঠিয়ে ডেনমার্কের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে। ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও মিত্র দেশগুলোর ওপর এমন শুল্ক আরোপকে নজিরবিহীন বলছে আন্তর্জাতিক মহল।
সাধারণত আমদানি শুল্কের অর্থ সংশ্লিষ্ট দেশের রপ্তানিকারক বা আমদানিকারক প্রতিষ্ঠানগুলো সরকারকে প্রদান করে। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে এই আট দেশে রপ্তানি করা পণ্যের দাম বেড়ে যেতে পারে। ভলভো, বিএমডব্লিউ বা এয়ারবাসের মতো ইউরোপীয় ব্র্যান্ডের পণ্যের দাম মার্কিন বাজারে হু হু করে বাড়বে।
পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়নও মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করতে পারে, যার ফলে একটি বড় ধরনের ‘বাণিজ্য যুদ্ধ’ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।
তথ্যসূত্র: এপি, বিবিসি

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ মিনিট আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে