মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২০ বছর পূর্ণ হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর (৯ / ১১) আল-কায়েদার এ হামলায় নিহতদের স্মরণে আজ তাঁদের স্মৃতিসৌধে উপস্থিত হন স্বজনেরা। বিধ্বস্ত টুইন টাওয়ারের স্থান গ্রাউন্ড জিরোতে আয়োজিত এ অনুষ্ঠানে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। অনেকেই পরস্পরকে জড়িয়ে ধরে কেঁদেছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্বামী হারানো লিসা রেইনের কাছে এই ২০ বছরকে কখনো অনন্তকাল মনে হয়, আবার কখনো মনে হয় এইতো গতকালের ঘটনা। এমন বহু পরিবারের সদস্য ছাড়াও দেশটির বর্তমান ও সাবেক বহু নেতাও এ ঘটনায় নিহতদের স্মরণ করেছেন।
এ দিবস উপলক্ষে স্মরণ অনুষ্ঠানে ছিনতাইকৃত প্রতিটি বিমান বিধ্বস্ত হওয়ার ঠিক সময়ে এক মিনিট করে নীরবতা পালন করা হয়। এ উপলক্ষে পেনসিলভানিয়া একটি বিমান বিধ্বস্ত হওয়ার মাঠে বক্তৃতা দিয়েছেন হামলাকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বক্তব্যে বুশ বলেন, 'হত্যাকাণ্ড আর সাইরেনে পৃথিবী কেপে উঠেছিল, এরপর হারিয়ে যাওয়া কণ্ঠস্বর আর কখনো শোনা যাবে না। আমাদের অনুভূতির মিশ্রণ বর্ণনা করা কঠিন।'
শনিবার সকাল ৮টা ৪৬ মিনিটে নিউইয়র্কে আনুষ্ঠানিক স্মৃতিসৌধে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রথম বিমানটি ২০০১ সালের ঠিক এই সময়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে আঘাত হানে। এর পর থেকে পুরো সকাল, গ্রাউন্ড জিরো স্মৃতিসৌধে খোদাই করা ২ হাজার ৯৭৭ জনের নামের পাশে গোলাপ রেখে শ্রদ্ধা জানানো অব্যাহত ছিল।
পরবর্তী কয়েক ঘণ্টায় আরও পাঁচবার নীরবতা পালন করা হয়। এ সময়গুলো হচ্ছে-দ্বিতীয় বিমানটি যখন দক্ষিণ টাওয়ারে বিধ্বস্ত হয়, যখন ওয়াশিংটন ডিসির ঠিক বাইরে পেন্টাগনে তৃতীয় জেট আঘাত হানে, যখন চতুর্থ বিমানটি পেনসিলভানিয়া বিধ্বস্ত হয় এবং অবশেষে যখন প্রতিটি টাওয়ার ভেঙে পড়ে।
রাত পর্যন্ত শ্রদ্ধাঞ্জলি জানানো অব্যাহত থাকার কথা রয়েছে। রাতে টুইন টাওয়ার দাঁড়িয়ে থাকার স্থানে আলোর দুটি রশ্মি আকাশের ছয় দশমিক ৪ মাইল ওপরে জ্বলে ওঠে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে