
বিশ্বজুড়েই রাইড শেয়ারিং অ্যাপ হিসেবে জনপ্রিয়তা রয়েছে উবারের। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্বের সর্বত্রই ভাড়া বেড়েছে এই অ্যাপটিতে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। এবার সেরকম এক যাত্রীর মুখোমুখি হয়ে উবারের তিন মাইলের ভাড়া শুনে চমকে গিয়েছেন প্রতিষ্ঠানটি খোদ প্রধান নির্বাহী দারা খোসরোশাহী। বলে উঠলেন, ‘ও মাই গড’।
যুক্তরাষ্ট্রের মাসিক পত্রিকা ওয়্যারড ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে, দারা খোসরোশাহীকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন—নিউইয়র্কে খুব ভোরে উবারের তিন মাইলের ভাড়া কত হতে পারে? দারা উত্তর দেন, এই হবে আনুমানিক ২০ ডলার। প্রতিক্রিয়ায় সেই সাংবাদিক হেসে ওঠেন এবং তিনি সকালে যে উবারে করে তিন মাইল দূরত্ব পাড়ি দিয়ে এসেছেন, তার ভাড়ার রসিদ দারাকে দেখান। সেখানে দেখাচ্ছিল, তিন মাইলের ভাড়া ৫১ দশমিক ৬৯ ডলার।
বিষয়টি দেখে খোসরোশাহী চমকে যান এবং বলে ওঠেন, ‘ও মাই গড’। সত্যিই বেশ চমকে গিয়েছিলেন দারা। তবে শিগগিরই নিজেকে সামলে নিয়ে দারা বলেন, আসলে সবকিছুরই তো দাম বাড়ছে।
দারা বলেন, ‘সবকিছুর দামই বেশি। মূল্যস্ফীতি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। উবারকে আপনারা যে ভাড়া দিচ্ছেন, তার সিংহভাগই ড্রাইভারের কাছে যাচ্ছে। আমাদের চালকদের প্রতি সপ্তাহের উপার্জন গত চার বছরে ৪০ থেকে ৫০ শতাংশ বেড়েছে। আমি মনে করি এটা ইতিবাচক।’
উবারের ভোক্তা বাড়ছে জানিয়ে দারা বলেন, ‘আমরা দেখছি যে, নিয়মিত আমাদের ব্যবহারকারী বাড়ছে। এখন প্রতি মাসে ১৩ কোটি মানুষ আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তাই খরচ বেশি হলেও লোকজন আমাদের পরিষেবা আরও প্রয়োজনীয় বলেই মনে করছে। এটি অবশ্যই ব্যবসার ক্ষতি করেনি।’

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৭ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৮ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে