যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ আরও চারজন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার শহরের দক্ষিণ-পশ্চিম কিংসেসিং এলাকায় রাত ৮টা ৪০ মিনিটের দিকে এই হামলা হয়। ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
পুলিশ জানিয়েছে, আহত দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। একজন সন্দেহভাজনকে আটক এবং একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এই হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। আর নিহত চারজনের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্য।
সন্দেহভাজন ব্যালিস্টিক ভেস্ট বা জ্যাকেট পরা ছিলেন এবং তার কাছে একটি রাইফেল ও হ্যান্ডগান ছিল। পুলিশ একাধিক স্থানে আহতদের খুঁজে পায়। ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ হতাহত বা সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু নিশ্চিত করেনি।
মেরিল্যান্ডের বাল্টিমোরে বন্দুক হামলায় ২ জন নিহত এবং ২৮ জন আহতের পরদিনই স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফিলাডেলফিয়ায় এই হামলা হলো। স্থানীয় সময় গত রোববার মধ্যরাতে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে গুলির এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ এখনো একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে, যারা সম্প্রদায়ের বার্ষিক সমাবেশের সময় গুলি চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে একজন প্রাপ্তবয়স্ক নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আরও ৯ জন আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরও ২০ জন ভুক্তভোগীকে ওই অঞ্চলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য নিহত ব্যক্তিও এক প্রাপ্তবয়স্ক ছিলেন। এ ঘটনায় আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে