
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক ডলার মূল্যের নতুন স্মারক কয়েনের খসড়া প্রকাশ করেছে। এতে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি রয়েছে কয়েনটির দুই পাশেই। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচ।
এ বিষয়ে গত শুক্রবার (৩ অক্টোবর) ট্রাম্পের মুখের দুটি স্ক্যাচ পোস্ট করে এক্স মাধ্যমে ব্র্যান্ডন বিচ লিখেছেন, ‘এখানে কোনো ভুয়া খবর নেই। আমেরিকার ২৫০তম জন্মদিন এবং মার্কিন প্রেসিডেন্টকে সম্মান জানাতে তৈরি এই প্রথম খসড়াগুলো সত্যিকারের।’
প্রকাশিত স্কেচে দেখা যায়, কয়েনের এক পাশে ট্রাম্পের একটি পাশ ফেরানো মুখ, আর অপর পাশে ২০২৪ সালের জুলাইয়ে তাঁকে হত্যাচেষ্টার সময়ের একটি দৃশ্য—যেখানে ৭৯ বছর বয়সী ট্রাম্প কানে গুলিবিদ্ধ হওয়ার পরও মুষ্টিবদ্ধ হাতে দাঁড়িয়ে আছেন।
মুদ্রাটির প্রথম পাশে ওপরে লেখা আছে, ‘আমরা ঈশ্বরে বিশ্বাস করি’ এবং নিচে ‘১৭৭৬ থেকে ২০২৬ ’—যা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার ২৫০ বছরকে নির্দেশ করছে। অন্য পাশে লেখা থাকবে হত্যাচেষ্টার সময় ট্রাম্পের সেই বিখ্যাত উক্তি—‘ফাইট, ফাইট, ফাইট’।
বিচ লিখেছেন, ‘সরকারি কাজ বন্ধ থাকার কারণে (শাটডাউন) বিস্তারিত জানাতে কিছুটা দেরি হবে। তবে শিগগিরই আরও তথ্য শেয়ার করব।’ এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া প্রথম সরকারি অচলাবস্থা, যা আগের মেয়াদে তিনবার ঘটেছিল।
এদিকে মার্কিন আইন অনুযায়ী, জীবিত বা সদ্যপ্রয়াত কোনো প্রেসিডেন্টের ছবি সরকারি মুদ্রায় ব্যবহার করা নিষিদ্ধ। ২০২০ সালের একটি অ্যাক্টেও উল্লেখ আছে, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে এক ডলারের কয়েন ইস্যু করা যাবে, তবে তাতে কোনো জীবিত ব্যক্তির প্রতিকৃতি থাকা যাবে না।
ট্রেজারি বিভাগের এক মুখপাত্র বলেছেন, ‘চূড়ান্ত নকশা এখনো নির্ধারিত হয়নি, এই খসড়াটি আমাদের দেশের অবিচল মনোবল ও গণতন্ত্রের প্রতীক। শিগগিরই আমরা আরও তথ্য জানাব।’
রোববার (৫ অক্টোবর) ‘দ্য পিপল’ জানিয়েছে, এই কয়েনটি যদি অনুমোদিত হয়, তবে এটা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুদ্রা, যেখানে এক জীবিত ও ক্ষমতাসীন প্রেসিডেন্টের মুখ রয়েছে।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে