
ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিদেশের মাটিতে এই সমালোচনার পাশাপাশি ঘরের মাঠেও তাঁকে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। বিরোধী ডেমোক্র্যাট শিবিরের আইনপ্রণেতারা অভিযোগ করেছেন, ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে এই যুদ্ধ শুরু করে নিজের সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করেছেন।
এ ব্যাপারে সংবিধান কী বলে, চলুন জেনে নেওয়া যাক—
মার্কিন সংবিধানে যুদ্ধ পরিচালনার ক্ষমতা প্রেসিডেন্ট ও কংগ্রেসের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের হাতই বেশি শক্তিশালী রাখা হয়েছে।
মার্কিন সংবিধানের আর্টিকেল-১ অনুযায়ী কেবল কংগ্রেসের হাতেই আনুষ্ঠানিকভাবে ‘যুদ্ধ ঘোষণা’ করার একক ক্ষমতা রয়েছে। এ ছাড়া যুদ্ধের তহবিল অনুমোদন ও সেনাবাহিনী বা নৌবাহিনী গঠনের নিয়ন্ত্রণও আইনপ্রণেতাদের হাতে।
আর্টিকেল-২ অনুযায়ী প্রেসিডেন্ট সামরিক বাহিনীর ‘কমান্ডার ইন চিফ’ বা প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধ কীভাবে লড়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর।
তবে একটি বিশেষ ক্ষেত্র রয়েছে—যদি যুক্তরাষ্ট্রের ওপর কোনো আকস্মিক হামলা হয় বা আসন্ন কোনো বড় হুমকির প্রমাণ থাকে, তবে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়াই ‘আত্মরক্ষা’র খাতিরে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নিতে পারেন।
ট্রাম্পের যুক্তি ও বিরোধীদের পাল্টা দাবি
ট্রাম্পের মন্ত্রিসভা দাবি করেছে, ইরানের পক্ষ থেকে একটি ‘আসন্ন হুমকি’ মোকাবিলায় তারা আত্মরক্ষার্থে এই পদক্ষেপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যখন ইরানজুড়ে হামলা শুরু হয়, ট্রাম্প সেটিকে ‘যুদ্ধ’ না বলে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে একটি বিশেষ অভিযান হিসেবে বর্ণনা করেছিলেন।
কিন্তু ডেমোক্র্যাটরা বলছেন, ট্রাম্প যুদ্ধের লক্ষ্য বা কারণ স্পষ্ট করতে ব্যর্থ হয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের ডিরেক্টর জো কেন্ট এই যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন। তাঁর মতে, ‘ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না এবং এটা স্পষ্ট যে, আমরা ইসরায়েলি চাপের কারণে এই যুদ্ধ শুরু করেছি।’
আইনি সীমাবদ্ধতা ও ওয়ার পাওয়ারস রেজল্যুশন
১৯৭৩ সালে ভিয়েতনাম যুদ্ধের সময় ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ পাস হয়েছিল, যাতে কোনো প্রেসিডেন্ট এককভাবে যুদ্ধ টেনে নিতে না পারেন। এই নিয়ম অনুযায়ী—সামরিক পদক্ষেপ শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসকে অবহিত করতে হবে। কংগ্রেসের অনুমোদন না থাকলে ৬০ দিনের বেশি সেনা মোতায়েন রাখা যাবে না।
তবে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করছে। এ ছাড়া যুদ্ধে বেসামরিক অবকাঠামো—যেমন দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয় ও কেশম দ্বীপের পানি শোধনাগারে হামলার ঘটনায় আন্তর্জাতিক আইন এবং জেনেভা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মিনাবের ওই স্কুলে মার্কিন টমাহক মিসাইলের আঘাতে ১৭৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই ছিল শিশু।
তথ্যসূত্র: আল জাজিরা

আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে পোল্যান্ড। আজ বুধবার দেশটির শিক্ষামন্ত্রী বারবারা নোওয়াকা এই ঘোষণা দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
১৯৬০ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন এবং দুই মাস পর বন্দী হন। ১৯৬১ সালের জানুয়ারিতে বেলজিয়ামের পরোক্ষ সমর্থনে একটি ফায়ারিং স্কোয়াড লুমুম্বা ও তাঁর দুই সহযোগীকে গুলি করে হত্যা করে। এরপর তাঁর মরদেহ অ্যাসিডে গলিয়ে ফেলা হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ‘অপরাধী খুনিদের’ অচিরেই চড়া মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
রাশিয়ায় বিরল এক রাজনৈতিক নাটকীয়তায় দীর্ঘদিনের ক্রেমলিনপন্থী আইনজীবী ইলিয়া রেমেসলো হঠাৎ করেই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। টেলিগ্রামে প্রায় ৯০ হাজার অনুসারীর উদ্দেশে দেওয়া এক পোস্টে তিনি জানান—কেন তিনি পুতিনকে সমর্থন করা বন্ধ করেছেন।
৫ ঘণ্টা আগে