একটি অনিরাময়যোগ্য মস্তিষ্কের রোগে আক্রান্ত এক আমেরিকান তাঁর মন দিয়ে অ্যামাজনের ভার্চুয়াল সহকারী আলেক্সাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। মস্তিষ্কে একটি চিপ ইমপ্লান্ট করে এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিটির নির্মাতা সংস্থা সিঙ্ক্রোন।
মঙ্গলবার যুক্তরাজ্য-ভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, মন দিয়ে আলেক্সা নিয়ন্ত্রণ করা ব্যক্তির নাম মার্ক। ৬৪ বছর বয়সী এই রোগী মোটর নিউরন ডিজিজে আক্রান্ত। এই রোগটি মানুষের পেশির নড়াচড়া নিয়ন্ত্রণ করা স্নায়ুগুলোকে অকেজো করে দেয়। এর ফলে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে তাঁর শারীরিকভাবে অচল হয়ে পড়েন।
বিরল ওই মস্তিষ্কের রোগে আক্রান্ত মার্কের মস্তিষ্কে কোনো অস্ত্রোপচার ছাড়াই একটি ব্রেন-কম্পিউটার ইন্টারফেস চিপ স্থাপন করা হয়েছিল। এই চিপের মাধ্যমেই মার্ক কোনো হাতের ব্যবহার কিংবা শব্দের নির্দেশ ছাড়াই শুধুমাত্র ইচ্ছার মাধ্যমে আলেক্সাকে নির্দেশ দিতে সক্ষম হয়েছেন। এভাবে তিনি আলেক্সার মাধ্যমে কোনো সিনেমা বা শো দেখার পাশাপাশি ফেসটাইম কল করতেও সক্ষম হন।
নিজের অভিজ্ঞতার বিষয়ে মার্ক বলেছিলেন, ‘আমার আশপাশের গুরুত্বপূর্ণ দিকগুলো পরিচালনা এবং বিনোদনের অ্যাকসেস নিয়ন্ত্রণ করার বিষয়টি আমাকে সেই স্বাধীনতা ফিরিয়ে দেয়, যা আমি হারাচ্ছি।’
সোমবার প্রযুক্তি সংস্থা সিঙ্ক্রোন বলেছে, তাদের চিপটি একটি রক্তনালিতে বসে ব্যবহারকারী ব্যক্তির মস্তিষ্কের ক্রিয়াকলাপ অনুধাবন করে এবং এটি নির্দিষ্ট কমান্ডে অনুবাদ করে তার ডিজিটাল ডিভাইসগুলোতে পাঠায়। সংস্থাটির শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, মার্ক শুধুমাত্র মন দিয়েই তাঁর ডিভাইসের আইকনগুলোতে ট্যাপ করতে পারছিলেন। এভাবে তিনি হাত বা কণ্ঠ ব্যবহার না করেই আলেক্সাকে লাইট চালু এবং বন্ধ করার নির্দেশ দেন এবং বাইরে কে আছে তা দেখার জন্য তার নিরাপত্তা ক্যামেরাও পরীক্ষা করেন।
সিঙ্ক্রোনের প্রধান নির্বাহী টমাস অক্সলে বলেছেন, ‘সিঙ্ক্রোনের চিপ নিউরোটেকনোলজি এবং ভোক্তা প্রযুক্তির মধ্যে ব্যবধান কমিয়ে আনছে। পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের দ্বারা তাঁদের পরিবেশের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব করে তুলেছে। অচল এবং বাক্প্রতিবন্ধী লাখ লাখ মানুষের একটি গুরুতর প্রয়োজন মেটানোর সুযোগ করে আমরা রোমাঞ্চিত।’
এর আগে গত জানুয়ারিতে ইলন মাস্কের মালিকানাধীন নিউরোটেকনোলজি কোম্পানি নিউরোলিংক পক্ষাঘাতগ্রস্ত নোল্যান্ড আরবাঘ নামে এক ব্যক্তির শরীরে তারা সফলভাবে ব্রেন চিপ ইমপ্লান্ট করার ঘোষণা দিয়েছিল।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে