
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনা তদন্তকারী কংগ্রেস প্যানেল দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আইনপ্রণেতাদের সামনে সাক্ষ্য দিতে সমন জারি করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পকে সম্বোধন করে একটি নথিতে বলা হয়েছে, আপনিই প্রথম এবং একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি একটি নির্বাচন বানচাল করার চেষ্টার কেন্দ্রে ছিলেন। এতে আরও বলা হয়েছে, আপনি জানতেন, এ ধরনের কর্মকাণ্ড ছিল সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক।
ট্রাম্পের একজন আইনজীবী কমিটিতে থাকা আইনপ্রণেতাদের এ ধরনের উদ্যোগকে ‘নিয়ম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ‘ধ্বংসাত্মক’ কার্যকলাপ থেকে ভোটারদের দৃষ্টি সরিয়ে নেওয়ার অপচেষ্টা হিসেবে তাঁর সঙ্গে এসব করা হচ্ছে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সমনের আদেশ না মানলে ট্রাম্প ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে পারেন। কমিটির সামনে প্রয়োজনীয় নথি উত্থাপনের জন্য সাবেক প্রেসিডেন্টকে ৪ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে অবশ্যই ১৪ নভেম্বরের মধ্যে সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত হতে হবে।
ডোনাল্ড ট্রাম্প যদি সাক্ষ্য দিতে কিংবা নথি হস্তান্তর করতে অস্বীকার করেন, তবে বিষয়টি বিচার বিভাগের কাছে পাঠানো হবে। তাঁর বিরুদ্ধে তখন ফৌজদারি অভিযোগের কার্যক্রম শুরু হবে।
এর আগে ট্রাম্পের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে কংগ্রেস অবমাননার দায়ে চার মাসের কারাদণ্ড ও ৬ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এই কারাদণ্ডাদেশের মাত্র কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করা হলো।
স্টিভ ব্যানন কংগ্রেস কমিটির সামনে সাক্ষ্য দিতে এবং নথি হস্তান্তর করতে অস্বীকার করেছিলেন। একই ধরনের অভিযোগ রয়েছে ট্রাম্পের আরেক সহযোগী পিটার নাভারোর বিরুদ্ধে। তাঁকেও আগামী মাসে কংগ্রেস অবমাননার দায়ে বিচারের মুখোমুখি করা হবে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিল ভবনে সহিংসতা চালিয়েছিল। সেই সহিংসতার তদন্ত করছে কংগ্রেসের নির্বাচিত কমিটি। কংগ্রেসের কমিটির ৯ জন সদস্য ওই সহিংস ঘটনার ব্যাপারে সর্বসম্মতভাবে রিপাবলিকানদের অবস্থান জানাতে গত সপ্তাহে ভোট দিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে