যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডোর তাণ্ডবে অন্তত ৬ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বিবিসির খবরে জানা যায়, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) ৩৫ টির বেশি টর্নেডো রেকর্ড করেছে।
টর্নেডোর কারণে ৩ কোটির বেশি মানুষ ঝুঁকিতে পড়েছেন। আলাবামার সেলমা শহরে শক্তিশালী একটি টর্নেডো আঘাত হানায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে এনডব্লিউএস। আর মন্টোগোমেরি ও সেলমার মধ্যবর্তী স্থানে অবস্থিত অটাউগা কাউন্টিতে ছয়জনের মৃত্যু হয়েছে।
টর্নেডোর প্রভাবে আলাবামা, জর্জিয়া, টেনেসি এবং নর্থ ও সাউথ ক্যারোলিনা এই চার অঙ্গরাজ্যের লাখো মানুষ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। কর্তৃপক্ষের হিসেবে, বৃহস্পতিবার সন্ধ্যার পর ১ লাখ ৪৭ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন ছিলেন। আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
সেলমার মেয়র জেমস পারকিন্স জুনিয়র এক সংবাদ সম্মেলনে বলেন, শহরটিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সেলমার বেশির ভাগ রাস্তায় বিদ্যুতের লাইন এবং গাছ ভেঙে পড়ার কারণে বন্ধ রয়েছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারির পাশাপাশি বাসিন্দাদের সতর্কবার্তা পাঠায় স্থানীয় প্রশাসন। তবে সেলমাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঝড়ে গত কয়েক সপ্তাহে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এখন বিদ্যুৎবিচ্ছিন্ন লাখো ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। কিছু অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় কয়েক হাজার ক্যালিফোর্নিয়াবাসীকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
১২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে