মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি মৃদু উপসর্গে ভুগছেন। একটি টুইট বার্তায় বিল গেটস নিজেই এমটি জানিয়েছেন।
এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছি ও মৃদু উপসর্গে ভুগছি। ডাক্তাররা আমাকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত এই পরামর্শ আমি মেনে চলব।’
আরেকটি টুইট বার্তায় বিল গেটস বলেন, আমি সৌভাগ্যবান যে, বুস্টারসহ (করোনা) টিকার তিন ডোজই গ্রহণ করেছি এবং যথাযথ চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আমার আছে।’
২০২০ সালে করোনা মহামারির শুরু থেকেই এর নিয়ন্ত্রণের জন্য তৎপরতা চালাচ্ছেন বিল গেটস। বিশ্বজুড়ে সামাজিক দূরত্ববিধি, মাস্ক ও করোনাটিকা বাধ্যতামূলক করতে ব্যাপক প্রচারাভিযান চালিয়েছে দ্য গেটস ফাউন্ডেশন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে