
২০১৪ সালে ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট-এ একটি ব্যঙ্গাত্মক লেখা প্রকাশিত হয়েছিল। সেই লেখায় কল্পনা করা হয়—যদি আমেরিকান জনপ্রতিনিধিরা ফরাসিদের মতো যৌন জীবন নিয়ে খোলামেলা হতেন, তবে বিষয়টি কেমন হতো।
ইকোনমিস্টের সেই লেখাটিতে মজার ছলে দেখানো হয়েছিল, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর স্ত্রী মিশেলকে রেখে সংবাদ পাঠিকা কেটি কুরিককে ‘ফার্স্ট গার্লফ্রেন্ড’ হিসেবে নিয়োগ দিয়েছেন। এ ছাড়া তিনি হিলারি ক্লিনটনের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রেখেছেন, তাঁদের চারটি সন্তানও রয়েছে।
ব্যঙ্গাত্মক সেই প্রবন্ধে আরও লেখা হয়েছিল, ওবামা জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে প্রেম করছেন। এতে পিপল ম্যাগাজিন-এর একটি কাল্পনিক প্রতিবেদনের কথাও উল্লেখ করা হয়েছিল। কাল্পনিক এবং ব্যঙ্গাত্মক হলেও সেবারই প্রথম ইন্টারনেটে ওবামা ও অ্যানিস্টনের নাম একসঙ্গে উল্লেখ করা হয়।
কিন্তু এক দশক পর ২০২৪ সালের আগস্টে সেই পুরোনো কল্পিত কাহিনিকে সত্য দাবি করে খবর প্রকাশ করে ইনটাচ ম্যাগাজিন। ‘দ্য ট্রুথ অ্যাবাউট জেন অ্যান্ড বারাক’ শিরোনামে সেই লেখাটিতে দাবি করা হয়, ওবামা ও অ্যানিস্টন এক অপরের প্রতি আসক্ত। এই প্রতিবেদনের উৎস ছিল ‘হু? উইকলি’ নামে একটি সেলিব্রিটি গসিপ পডকাস্ট।
পডকাস্টের উপস্থাপক লিন্ডসে ওয়েবার রসিকতার ছলে বলেছিলেন, ‘গসিপ হলো—মিশেল ও বারাক আলাদা জীবনযাপন করছেন। আর বারাক জেনিফার অ্যানিস্টনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।’ তবে তিনি পরিষ্কার করে এটাও বলেছিলেন যে, এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন হতে পারে।
সোমবার ডেইলি বিস্ট জানিয়েছে, ২০২৪ সালের অক্টোবরেই ‘জিমি কিমেল লাইভ’-এ এসে জেনিফার অ্যানিস্টন সরাসরি ওই গুজবকে মিথ্যা বলে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘সবচেয়ে মজার বিষয় হলো, আমি ওবামার সঙ্গে জীবনে একবারই দেখা করেছি। আর মিশেলের সঙ্গেই আমার পরিচয় বেশি।’
অ্যানিস্টন আরও বলেন, ‘এ নিয়ে আমি রাগ করিনি, কিন্তু এটি একেবারেই ভিত্তিহীন।’
চলতি বছর সেই গুজবটি আবারও ডালপালা মেলতে শুরু করেছে। সম্প্রতি জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া ও ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বারাক ওবামার সঙ্গে মিশেলের অনুপস্থিতি এই গুজবকে নতুন করে উসকে দিয়েছে। যদিও মিশেলের অনুপস্থিতির কারণ হিসেবে হাওয়াইয়ে তাঁর ছুটি কাটানোর কথা বলা হয়। তারপরও অনেকেই দাবি করতে থাকেন, ওবামা দম্পতির সম্পর্ক ভেঙে যাচ্ছে।
পডকাস্ট ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও এই গুজব আলোচনায় উঠে আসে। মেগান ম্যাককেইন তার পডকাস্টে বলেন, ‘আমি খুবই বিশ্বাসযোগ্য সূত্র থেকে শুনেছি, ওবামা দম্পতির মধ্যে বিচ্ছেদ হতে চলেছে।’ অন্যদিকে, লেখক জেসিকা রিড ক্রাউস এক পোস্টে দাবি করেন, তিনি জেনিফার অ্যানিস্টনের নাম বারাকের সঙ্গে যুক্ত হতে শুনেছেন।
গুজব সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য না করলেও গত ১৭ জানুয়ারি বারাক ওবামা তাঁর স্ত্রী মিশেলের ৬১ তম জন্মদিনে একটি মিষ্টি বার্তা পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমার জীবনের ভালোবাসা মিশেলের জন্মদিনের শুভেচ্ছা। তুমি প্রতিটি জায়গা উষ্ণতা, প্রজ্ঞা, রসবোধ আর সৌন্দর্যে ভরিয়ে দাও—তোমাকে নিয়ে জীবন কাটানো আমার জন্য সৌভাগ্যের। তোমাকে ভালোবাসি!’
এমন হৃদয়গ্রাহী পোস্টে ওবামা দম্পতির সম্পর্ক নিয়ে গুজব কিছুটা হলেও প্রশমিত হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
১১ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
৩১ মিনিট আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
৩৯ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হওয়ার ঘটনায় পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন—এই প্রশ্নটি এখন জরুরি
১ ঘণ্টা আগে