
দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন। অজ্ঞাত এক বস্তুর সঙ্গে সাবমেরিনটির আঘাতে কমপক্ষে ১৫ জন নাবিক আহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ইউএসএস কানেকটিকাট নামের পারমাণবিক সাবমেরিনটির সঙ্গে একটি অজ্ঞাত বস্তুর সংঘর্ষ হয়। এতে ১৫ নাবিক আহত হয়েছেন।
কী কারণে এই সংঘর্ষ তার কারণ এখনো জানা যায়নি।
মার্কিন সাবমেরিন এমন সময় দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনার কবলে পড়ল, যখন তাইওয়ান ও চীনের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে।
মার্কিন নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়ে সাবমেরিনটি গুয়ামে নিয়ে যাওয়া হচ্ছে।

নিজের আন্দোলনের পথ সম্পূর্ণ অহিংস হবে বলে বারবার দাবি করলেও, এবার নিজেই সহিংসতার শিকার হলেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক। আজ সোমবার ভারতের রাজস্থানের জয়পুরে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় দুজন ব্যক্তি তাঁকে টানা চড়-থাপ্পড় ও মারধর করেন...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ ও বিস্তারিত তথ্য এখনই প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তবে এর মধ্যেই এই চুক্তিকে নিজেদের একটি বড় ‘বিজয়’ বলছে তেহরান...
৪ ঘণ্টা আগে
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
৬ ঘণ্টা আগে