মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে এক নারী যৌনকর্মী এইচআইভি আক্রান্ত জেনেও দুই শতাধিক খদ্দেরের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে যাওয়া ব্যক্তিদের দ্রুত এইডস পরীক্ষা করার আহ্বান জানিয়ে নোটিশ জারি করেছে অঙ্গরাজ্যটির পুলিশ।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যৌনকর্মী লিন্ডা লেসেসি ২০২২ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাস ধরে খদ্দেরদের সঙ্গে যৌন সম্পর্ক করে আসছিলেন। একই সময়ে তিনি এইচআইভি পরীক্ষা করেছিলেন এবং জানতে পেরেছিলেন তিনি প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত।
ওহিওতে এটি তৃতীয় শ্রেণির অপরাধ হিসাবে গৃহীত। তবে লেসেসের জন্য এখন পর্যন্ত শুনানির দিন ধার্য করা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেসেসি বেশির ভাগ খদ্দের ধরেছেন পশ্চিম ভার্জিনিয়ার সীমান্তে দক্ষিণ-পূর্ব ওহিওর একটি ছোট শহর মারিয়েটার মার্কেট স্ট্রিট থেকে। তবে বর্তমানে সংক্রমিত ব্যক্তিরা পূর্ব উপকূলজুড়ে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওয়াশিংটন কাউন্টি শেরিফ অফিসের প্রধান ডেপুটি মার্ক ওয়ার্ডেন গত সপ্তাহে এক প্রেস কনফারেন্সে বলেছেন, ‘এটি ফ্লোরিডা থেকে পূর্ব উপকূলের যেকোনো জায়গায় ছড়িয়ে যেতে পারে। এসব এলাকার স্থানীয়দের সঙ্গে আমরা যোগাযোগ করব।’
পুলিশ লেসেসির পরিচিত খদ্দেরদের কল করা শুরু করেছে এবং তাঁর সঙ্গে ‘ঝুঁকিপূর্ণ ব্যবসায়’ যাওয়া ব্যক্তিদের পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করেছে।
মেরিয়াটা/বেলপ্রে স্বাস্থ্য বিভাগ বলেছে, যে বা যারা লেসেসের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে তাঁদের এই জরুরি মুহূর্তে সৎ হতে ও কর্মকর্তাদের সঠিক তথ্য দিতে অনুরোধ করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের প্রশাসক বারবারা ব্র্যাডলি বলেছেন, মেরিয়েটা/বেলপ্রে স্বাস্থ্য বিভাগ গোপনীয়তা বজায় রেখে চলে এবং কাউকে বাঁকা চোখে দেখে না।
ফক্স নিউজ বলেছে, তদন্তকারী এজেন্টরা এ পর্যন্ত অন্তত ২১১ জন ব্যক্তিকে শনাক্ত করেছে যারা লেসেসের সঙ্গে শারীরিক সম্পর্কে গিয়েছিল।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৬ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে