
বিশ্বের সবচেয়ে ঝাল মরিচের খেতাব পেল ‘পিপার অ্যাক্স’ নামের ছোট্ট একটি মরিচ। মঙ্গলবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ঘোষণা করেছে, পূর্বের ক্যারোলাইনা রিপার নামের মরিচকে টপকে এক নম্বর স্থান দখল করেছে পিপার অ্যাক্স।
এই মরিচ সম্পর্কে স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি এতই ঝাল যে আজ পর্যন্ত মাত্র পাঁচজন মানুষ একটি আস্ত পিপার অ্যাক্স খেতে পেরেছেন। দক্ষিণ ক্যারোলাইনার উইনথ্রপ ইউনিভার্সিটির পরীক্ষায় দেখা গেছে, নতুন এই মরিচের স্কোভিল হিট ইউনিটের হার গড়ে ২ দশমিক ৬৯ মিলিয়ন। এর আগে শীর্ষ স্থানে থাকা ক্যারোলাইনা রিপার মরিচটির স্কোভিল হিট ইউনিটের হার ছিল গড়ে ১.৬৪ মিলিয়ন। স্কোভিল হিট ইউনিট দিয়ে মূলত ঝালের মাত্রা নির্দেশ করা হয়।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় পাকারবাট মরিচ কোম্পানির প্রতিষ্ঠাতা অ্যাড কুরি নতুন এই মরিচ আবিষ্কার করেছেন। এর আগের সবচেয়ে ঝাল ক্যারোলাইনা রিপার মরিচটিও তিনিই চাষ করেছিলেন।
কুরি জানিয়েছেন, পিপার এক্স ক্যারোলাইনা রিপারের একটি ক্রস ব্রিড। দাবি করেছেন, তাঁর এক বন্ধু এটি মিশিগান থেকে পাঠিয়েছিলেন। এই মরিচকে ‘নিষ্ঠুরভাবে ঝাল’ হিসেবে মন্তব্য করেন কুরি।
মরিচটি পরখ করে দেখার অভিজ্ঞতা জানাতে গিয়ে কুরি বলেন, ‘আমি সাড়ে তিন ঘণ্টা ধরে ঝাল অনুভব করছিলাম। বৃষ্টিতে প্রায় এক ঘণ্টার জন্য আমাকে একটি মার্বেল মেঝেতে শুইয়ে রাখা হয়েছিল। ব্যথায় কাতরাচ্ছিলাম।’

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে