
ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হয়েছে ১৭তম ব্রিকস সম্মেলন। এ সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলোর নেতারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায় ব্রিকস জোটের এমন কোনো নীতিকে সমর্থন করলে অতিরিক্ত ১০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে।
গতকাল রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘কোনো দেশ ব্রিকসের আমেরিকাবিরোধী নীতিকে সমর্থন করলে তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই কথার কোনো হেরফের হবে না।’
ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলো ট্রাম্পের শুল্কনীতি নিয়ে সমালোচনা করার পর তাঁর এই মন্তব্য আসে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সংস্কার এবং প্রধান মুদ্রাগুলোর মূল্য নির্ধারণ প্রক্রিয়া নিয়ে পরিবর্তনের প্রস্তাবও তোলে।
ট্রাম্প আগে থেকেই ব্রিকসকে নিয়ে সমালোচনামুখর। দীর্ঘদিন ধরেই তিনি বলে আসছেন, এই জোট তৈরি হয়েছে সদস্য দেশগুলোর আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করতে এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে।
গত বছর ব্রিকস জোটের সদস্য সংখ্যা বেড়েছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে নতুন করে যোগ দিয়েছে মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
এই জোট বর্তমানে বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে প্রতিনিধিত্ব করে বলে ধারণা করা হয়।
সপ্তাহান্তে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হওয়া ব্রিকস নেতাদের বৈঠকে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের দাবি তোলা হয়। পাশাপাশি ক্রমবর্ধমান বাণিজ্য দ্বন্দ্ব ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে জোটটিকে কূটনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করার কথা বলা হয়।
আরও খবর পড়ুন:

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে