
পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন নবায়ন করার জন্য আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় মার্কিন তারকা অ্যাঞ্জেলিনা জোলি। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে গত বুধবার অ্যাঞ্জেলিনা জোলি বলেন, সবচেয়ে কুৎসিত সত্য হলো আমাদের দেশে পারিবারিক সহিংসতা স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। এ ব্যাপারে আইন নবায়ন করা প্রয়োজন। সহিংসতাবিরোধী আইন পাশ হলে নির্যাতনের শিকার ব্যক্তিরা সহজেই চিকিৎসা ও আইনি সহায়তা পাবেন। একই সঙ্গে বাড়িতে সহিংসতার শিকার হওয়া শিশুদেরও সহায়তা করবে এই আইন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ৪৬ বছর বয়সী এই তারকা তাঁর প্রাক্তন স্বামী ব্রাড পিটের বিরুদ্ধেও পারিবারিক সহিংসতার অভিযোগ করেছেন। জোলি বলেছেন, তাঁদের ১৫ বছর বয়সী ছেলে ম্যাডক্সকে মারধর করেছিলেন ব্রাড পিট।
ক্যাপিটল হিলের সংবাদ সম্মেলনে জোলি আরও বলেন, ‘যেসব শিশু পারিবারিক নির্যাতনের শিকার হয়েছে, আমি তাদের যন্ত্রণা ও আতঙ্ক অনুভব করি।’
জোলি এর আগেও কংগ্রেসকে নারীর বিরুদ্ধে সহিংসতা আইনকে অগ্রাধিকার ভিত্তিতে পুনঃ অনুমোদন করার আহ্বান জানিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ১৯৯৪ সালে যখন একজন সিনেটর ছিলেন, তখন নারীর বিরুদ্ধে সহিংসতা বিলের মূল সংস্করণটি প্রাথমিকভাবে লিখেছিলেন। পরবর্তীতে সংশোধিত হয়ে বিলটি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয়ের সমর্থনে পাশ হয়েছে। কিন্তু ২০১৯ সালে আইনটির আরেকটি সংস্করণ রিপাবলিকানরা চূড়ান্ত ভোটে আসতে বাধা দেয়। অ্যাঞ্জেলিনা জোলির দাবি, আইনটির পুণঃসংস্করণ প্রয়োজন।
গত বুধবার নারীর বিরুদ্ধে সহিংসতা আইন পুণঃঅনুমোদনের দাবিতে যাঁরা একত্রিত হয়েছিলেন, তাঁদের সাধুবাদ জানিয়েছেন জো বাইডেন। তিনি বলেন, ‘পারিবারিক সহিংসতা, যৌন নিপীড়ন, ডেটিং সহিংসতা ইত্যাদি গণতান্ত্রিক ইস্যু বা রিপাবলিকান ইস্যু হওয়া উচিত নয়। এসব ন্যায়বিচার ও সহানুভূতির বিষয়।’ তিনি কোনো বিলম্ব ছাড়াই বিলটি তাঁর ডেস্কে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
৩৭ মিনিট আগে
১৯৬৪ সালে এক ব্যক্তিগত অনুষ্ঠানে আলী খামেনির সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। এর পরের বছর অর্থাৎ ১৯৬৫ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ের খুতবা পাঠ করেছিলেন সেই সময়ের প্রখ্যাত আলেম মোহাম্মদ হাদি মিলানি।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানকে ‘ঐশ্বরিক মৃত্যু’ উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল। আজ সোমবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন। হেগসেথ দাবি করেন, ইরান আমাদের মাথায় অস্ত্র তাক করে রেখেছিল এবং মিথ্যা কথা বলে পারমাণবিক বোমা অর্জনের চেষ্টা করছিল।
১ ঘণ্টা আগে
ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, তেহরান দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং শত্রুদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম...
১ ঘণ্টা আগে