
প্রতিরক্ষাবিষয়ক বেশ কিছু অতি গোপনীয় নথি ফাঁস করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ম্যাসাচুসেটস ন্যাশনাল গার্ডের ২১ বছর বয়সী এক সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। স্থানীয় সময় বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, গ্রেপ্তার তরুণের নাম জ্যাক টেক্সেইরা। তিনি ভিডিও গেমারদের কাছে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রের গোপন নথি পোস্ট করেছিলেন। পরে এফবিআই দ্রুত অনুসন্ধান করে তাঁর পরিচয় শনাক্ত করে।
অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানিয়েছেন, ম্যাসাচুসেটস থেকে গ্রেপ্তার হওয়া ওই তরুণকে খুব শিগগির ফেডারেল আদালতে হাজির করা হবে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। উপযুক্ত সময়ে তাঁর ব্যাপারে আরও তথ্য জানানো হবে।
অ্যাটর্নির কার্যালয় বলেছে, শুক্রবারে টেক্সেইরাকে প্রথমবারের মতো বোস্টনে আদালতে হাজির করা হবে।
এফবিআই এক বিবৃতিতে বলেছে, টেক্সেইরাকে ম্যাসাচুসেটসের নর্থ ডাইটনের একটি বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাসভবনটিতে এখনো অভিযান চলছে।
গত ৬ এপ্রিল রুশ বাহিনীর বসন্তকালীন আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে প্রস্তুত করার যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিকল্পনার বিশদ বিবরণের গোপন নথি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, গোপন নথিগুলোতে অস্ত্র সরবরাহ, সামরিক শক্তি ও অন্যান্য সংবেদনশীল তথ্যের বিবরণ ও তালিকা দেখা গেছে।
নথি ফাঁস হওয়ার পরপরই প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এটি বিপজ্জনক। ধারাবাহিকভাবে এসব নথি ফাঁসের পেছনে কারা রয়েছে এবং কেন তা করছে, আমরা জানি না। আমরা জাতীয় নিরাপত্তায় এর প্রভাব মূল্যায়ন করছি। এ নিয়ে একটি ফৌজদারি তদন্তও চলছে। আমরা এর গভীরে যেতে চাই; কে এটা করেছে এবং কেন করেছে, তা খুঁজে বের করতে চাই।’
এরপর কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জোরেশোরে মাঠে নামে এবং বৃহস্পতিবার সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে