
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে শিক্ষার্থীদের করা একটি প্র্যাঙ্ক ভয়াবহ পরিণতিতে পৌঁছালে জনপ্রিয় এক শিক্ষক প্রাণ হারিয়েছেন। ঘটনাটি স্থানীয় কমিউনিটিকে গভীরভাবে নাড়া দিয়েছে। নিহত ৪০ বছর বয়সী শিক্ষক জেসন হিউজ ‘নর্থ হল হাই স্কুল’-এর গণিতের শিক্ষক ছিলেন। রাজ্যের গেইসনভিল শহরে ওই স্কুলটির অবস্থান।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন কয়েকজন কিশোর শিক্ষার্থী মজা করার উদ্দেশে হিউজের বাড়ির গাছগুলো টয়লেট পেপার দিয়ে ঢেকে দেয়। যুক্তরাষ্ট্রে কিশোরদের মধ্যে এই ধরনের প্র্যাঙ্ক বেশ প্রচলিত।
শিক্ষক জেসন হিউজ বিষয়টি টের পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলে শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এবং হিউজ হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যান। সেই মুহূর্তেই একটি পিকআপ ট্রাক তাঁকে চাপা দেয়।
হল কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ১৮ বছর বয়সী জায়ডেন রায়ান ওয়ালেস নামের এক তরুণ তাঁর পিকআপ ট্রাক নিয়ে নর্থ গেট ড্রাইভ দিয়ে বের হওয়ার সময় হিউজ তাঁর গাড়ির নিচে চাপা পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় হিউজকে দ্রুত নর্থইস্ট জর্জিয়া মেডিকেল সেন্টারে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।
ঘটনার পর চালক ওয়ালেসের বিরুদ্ধে প্রথম ডিগ্রির ভেহিকুলার হোমিসাইড, বেপরোয়া ড্রাইভিং, অবৈধভাবে অন্যের সম্পত্তিতে প্রবেশ এবং আবর্জনা ফেলার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ঘটনাটির সঙ্গে জড়িত আরও চার কিশোরের বিরুদ্ধে লঘু অপরাধ হিসেবে অবৈধ অনুপ্রবেশ ও আবর্জনা ফেলার অভিযোগ দায়ের করা হয়েছে।
হল কাউন্টি স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট উইল স্কোফিল্ড এক বিবৃতিতে বলেছেন, ‘জেসন হিউজ ছিলেন একজন স্নেহশীল স্বামী, নিবেদিতপ্রাণ বাবা এবং শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক, মেন্টর ও কোচ। তিনি অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছেন।’
হিউজ একটি চরিত্র গঠন ও মেন্টরশিপ কর্মসূচি পরিচালনাকারী সংগঠন এনজি৩-এর সঙ্গেও যুক্ত ছিলেন। সেখানে নিজের পরিচিতিতে তিনি লিখেছিলেন—তিনি ও তাঁর স্ত্রী লরা সম্প্রতি গেইনসভিলে এসে একই স্কুলে পড়ানো শুরু করেছেন। লুক ও ওউন নামে তাঁদের দুই ছেলে রয়েছে।
এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় কমিউনিটি হিউজের পরিবারের পাশে দাঁড়িয়েছে। অনলাইন তহবিল সংগ্রহ প্ল্যাটফর্ম গোফান্ডমি-এ চালু হওয়া একটি প্রচারণায় ইতিমধ্যে ৮০ হাজার ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছে, যা তাঁর স্ত্রী ও দুই সন্তানের সহায়তায় ব্যবহৃত হবে।
পুরো ঘটনাটির তদন্ত এখনো চলমান রয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে