
ভিনগ্রহের প্রাণী নিয়ে দেওয়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে ওবামার ছোট্ট মন্তব্য ঘিরে ওই বিভ্রান্তির সৃষ্টি হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সিএনএন জানিয়েছে, ওই সাক্ষাৎকারে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার হাতে বিক্ষোভকারীদের নিহত হওয়ার মতো গুরুতর বিষয় আলোচনার পর কোহেন প্রশ্ন করেন, ‘ভিনগ্রহের প্রাণী কি সত্যি আছে?’ জবাবে ওবামা বলেন, ‘ওরা আছে, তবে আমি ওদের দেখিনি।’
এ ছাড়া প্রচলিত ধারণা অনুযায়ী, মার্কিন গোপন সামরিক ঘাঁটি ‘এরিয়া ৫১ ’-এ কোনো এলিয়েন আটক করে রাখা হয়নি বলেও জানান ওবামা। তিনি বলেন, ‘কোনো বিশাল ষড়যন্ত্র না থাকলে এমন কিছু প্রেসিডেন্টের কাছ থেকে লুকিয়ে রাখা সম্ভব নয়।’
এরপর ওবামাকে জিজ্ঞেস করা হয়, প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম কোন প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন? ওবামা হাসতে হাসতে জবাব দেন, ‘ভিনগ্রহের প্রাণীরা কোথায়?’ ওবামার সাক্ষাৎকারের ওই অংশটি আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় সময় রোববার ইনস্টাগ্রামে নিজের বক্তব্যের ভিডিও ক্লিপ শেয়ার করে ওবামা একটি ব্যাখ্যা দেন। তিনি লেখেন, ‘দ্রুত প্রশ্নোত্তর পর্বের মেজাজ বজায় রাখতেই ওইভাবে বলেছিলাম। তবে যেহেতু বিষয়টি আলোচনায় এসেছে, স্পষ্ট করছি—পরিসংখ্যানগতভাবে মহাবিশ্ব এত বিশাল যে কোথাও প্রাণ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু সৌরজগতগুলোর মধ্যকার দূরত্ব এত বেশি যে ভিনগ্রহবাসীরা আমাদের দেখছে—এ সম্ভাবনা খুবই কম। প্রেসিডেন্ট থাকাকালে এমন কোনো প্রমাণ আমি পাইনি।’
এর আগে একটি টিভি অনুষ্ঠানে ওবামা বলেছিলেন, আকাশে অজ্ঞাত কিছু বস্তুর ভিডিও ও রেকর্ড রয়েছে, যেগুলোর গতি ও গতিপথ সহজে ব্যাখ্যা করা যায় না। সেগুলো নিয়ে তদন্ত চলা উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি।
ভিনগ্রহবাসী ও ইউএফও নিয়ে বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ‘এরিয়া ৫১’ ঘিরে নানা ষড়যন্ত্রতত্ত্ব প্রচলিত। বিশেষ করে ১৯৪৭ সালে নিউ মেক্সিকোর রসওয়েলে কথিত উড়ন্ত যান বিধ্বস্ত হওয়ার ঘটনার সঙ্গে এই ঘাঁটির নাম জড়িয়ে আছে।
২০১৯ সালে জরিপ সংস্থা ইউগভ–এর এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৫৪ শতাংশ প্রাপ্তবয়স্ক মনে করেন, ইউএফও সম্পর্কে সরকার যা জানে, তার ক্ষুদ্র অংশই প্রকাশ করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
৭ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৪ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে