
নতুন সামাজিক যোগাযোগমাধ্যম খুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জেসন মিলার। উদ্বোধনের পরেই জিইটিটিআর নামের ওই সামাজিক যোগাযোগমাধ্যমটি হ্যাক করা হয়েছে। এরই মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ ওই সামাজিক যোগাযোগমাধ্যমে নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন মিলার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জিইটিটিআর নামের সামাজিক যোগাযোগমাধ্যমটি টুইটারের মতো। এটি গুগল প্লে ও অ্যাপলের অ্যাপ স্টোরেও পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমটির বিজ্ঞাপনে বলা হয়েছে, সারা বিশ্বের মানুষের জন্য এটি একটি নিরপেক্ষ সামাজিক নেটওয়ার্ক।
এক বিবৃতিতে মিলার বলেন, কয়েক মিনিটের মধ্যেই সমস্যাটির সমাধান করা হয়েছে। অনুপ্রবেশকারীরা ঢুকে কয়েকজন ব্যবহারকারীর নাম পরিবর্তন করে দিয়েছিল।
ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন গত রোববার জানিয়েছেন, টুইটারের জনপ্রিয়তা কমাতে আসছে জিইটিটিআর।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনার পর ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিলার জানিয়েছিলেন, ট্রাম্প খুব শিগগির এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হবেন, তবে কিছু শর্তের পরিপ্রেক্ষিতে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৫ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে