
এক সাক্ষাৎকারে ভিনগ্রহের প্রাণের অস্তিত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, তাদের অস্তিত্ব আছে। তবে তিনি স্পষ্ট করেন, তিনি নিজে কখনো এলিয়েন দেখেননি এবং নেভাদায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গোপন সামরিক ঘাঁটি ‘এরিয়া ৫১ ’-তে কোনো এলিয়েনকে আটকে রাখা হয়নি বা এমন কোনো প্রমাণ তাঁর কাছে নেই।
প্রগতিশীল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের ‘নো লাই’ নামের ওই পডকাস্টে ওবামা রসিকতার সুরে বলেন, ‘কোনো বিশাল ষড়যন্ত্র না হলে এমন কিছু প্রেসিডেন্টের কাছ থেকে গোপন রাখা সম্ভব নয়।’
সাক্ষাৎকারে কোহেন সরাসরি প্রশ্ন করেন, এলিয়েন কি সত্যিই আছে? জবাবে ওবামা বলেন, ‘তারা বাস্তব, তবে আমি তাদের দেখিনি।’ সঙ্গে যোগ করেন, ‘এরিয়া ৫১–এ তাদের আটক রাখা নেই। কোনো বিশাল ষড়যন্ত্র না থাকলে, এমন তথ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে গোপন রাখা সম্ভব নয়।’
প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম কোন প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন—এমন প্রশ্নে ওবামা রসিকতার সুরে বলেন, ‘এলিয়েনরা কোথায়?’
যুক্তরাষ্ট্রে এলিয়েন ও ইউএফও (অজ্ঞাত উড়ন্ত বস্তু) নিয়ে জনমনে দীর্ঘদিনের কৌতূহল রয়েছে। ২০২৫ সালের এক জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক আমেরিকান মনে করেন—ফেডারেল সরকার ইউএফও–সংক্রান্ত প্রমাণ গোপন করছে।
তবে কোহেন এই বিষয়ে আর কোনো প্রশ্ন করেননি এবং ওবামাও মন্তব্যের ব্যাখ্যা বাড়াননি। ফলে কংগ্রেসের শুনানিতে সাক্ষী ও আইনপ্রণেতাদের মতোই ওবামার মন্তব্যও যাচাই–অযোগ্য অবস্থায় রয়ে গেছে।
সাক্ষাৎকারে এলিয়েন প্রসঙ্গটি তুলনামূলক হালকা মেজাজে এলেও, ওবামা সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয়েও কথা বলেন। সাম্প্রতিক অভিবাসনবিরোধী অভিযান, হোয়াইট হাউসের বক্তব্যের ধরন এবং ডেমোক্র্যাটরা ট্রাম্পের মোকাবিলায় যথেষ্ট জোরালো অবস্থান নিচ্ছে না—এমন অভিযোগে হতাশ ভোটারদের অনুভূতি নিয়েও তিনি আলোচনা করেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৮ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৮ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে