
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আবারও উঠে এল বাংলাদেশ প্রসঙ্গ। তবে এবারে দেশে দণ্ডিত সন্ত্রাসীদের জামিন নিয়ে প্রশ্ন করা হলেও তার জবাব দেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় গতকাল সোমবার এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, আল-কায়েদা-অনুপ্রাণিত জঙ্গি সংগঠনের প্রধান জিহাদি মুফতি জসিমুদ্দিন রাহমানি, হরকাত-উল-জিহাদ এবং হিযবুত-তাহরিরের মতো অন্যান্য জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা এবং সুইডেনের আসলামের মতো ইন্টারপোল-ওয়ান্টেড সন্ত্রাসীসহ ইমামের মতো আরও অনেকে জেল থেকে মুক্তি পেয়েছেন। এটি কি দক্ষিণ-পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবিলায় মার্কিন অংশগ্রহণে ব্যাঘাত ঘটাবে?
তবে এই প্রশ্নের কোনো জবাব দেননি ম্যাথিউ মিলার। এর পর ম্যাথিউ মিলারের কাছে বাংলাদেশ প্রসঙ্গে আরও একটি বিষয়ে জানতে চাওয়া হয়। মিলার সেই প্রশ্নেরও উত্তর দেননি।
সেই প্রশ্নের ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, আজ মঙ্গলবার ভারতীয় নৌবাহিনীর উচ্চ-পর্যায়ের বৈঠকে বাংলাদেশ সংকট, এই অঞ্চলে সম্ভাব্য চীনা কৌশল মোকাবিলা নিয়ে আলোচনা করা হতে পারে। সেই ক্রমবর্ধমান পরিস্থিতি বিষয়ে মার্কিন দৃষ্টিভঙ্গি কী? মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে আঞ্চলিক অংশীদারের সঙ্গে সমন্বয় করছে। বিশেষ করে এই অঞ্চলে চীনা প্রভাব সংক্রান্ত বিষয়ে স্থিতিশীলতা ও সমাধান নিশ্চিত করতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র কীভাবে সমন্বয় করছে।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৪ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে