
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ শীতকালীন ঝড়ের মধ্যে একটি হিমায়িত পুকুরে পড়ে তিন ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশুদের বয়স যথাক্রমে ৬,৮ ও ৯ বছর। স্থানীয় কর্তৃপক্ষ ও পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির কাছেই খেলতে গিয়ে বরফে ঢাকা পানিতে পড়ে যায় শিশুরা।
বুধবার (২৮ জানুয়ারি) বিবিসি জানিয়েছে, নিহতদের মা শায়েন হ্যাঙ্গাম্যান দুর্ঘটনার খবরটি প্রথমে জানতে পারেন তাঁর মেয়ের কাছ থেকে। মেয়েটি দৌড়ে এসে চিৎকার করে জানায়, তার তিন ভাই পুকুরে পড়ে গেছে। পুকুরটি তাদের বাড়ি থেকে আনুমানিক ১০০ ফুট দূরে ছিল।
হ্যাঙ্গাম্যান জানান, তাঁর ৬ বছরের ছোট ছেলেটি বরফের ওপর ‘আইস স্কেটিং’ করার চেষ্টা করছিল। সেই সময়ই বরফ ভেঙে সে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে ৮ ও ৯ বছরের দুই ভাই একে একে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু বরফ এতটাই পাতলা ছিল যে মুহূর্তের মধ্যেই তিনজনই পানির নিচে চলে যায়।
সন্তানদের উদ্ধারের জন্য পুকুরে ছুটে যান মা শায়েন হ্যাঙ্গাম্যান। পানি থেকে সন্তানদের একে একে তুলে তিনি বরফের ওপর রাখার চেষ্টা করছিলেন। কিন্তু প্রতিবারই পাতলা বরফের স্তর ভেঙে তারা আবারও পানিতে তলিয়ে যাচ্ছিল। কান্নায় ভেঙে পড়ে হ্যাঙ্গাম্যান বলেন, ‘তিনজন ছিল, আর আমি ছিলাম একা... এ কারণেই আমি ওদের বাঁচাতে পারিনি।’ বরফশীতল পানিতে সন্তানদের শরীর দ্রুত শকে চলে গিয়েছিল বলেও তিনি জানান।
উদ্ধারকাজের সময় হ্যাঙ্গাম্যান নিজেও পানিতে পড়ে বিপদে পড়েন। পরে প্রতিবেশীর সহায়তায় তিনি রক্ষা পান। ওই প্রতিবেশী শিশুদের স্কুলের একজন ফুটবল কোচ ছিলেন। তিনি চিৎকার শুনে ছুটে এসে ঘোড়ার দড়ি ব্যবহার করে হ্যাঙ্গাম্যানকে পানি থেকে টেনে তোলেন।
স্থানীয় শেরিফ অফিসের বিবৃতিতে জানানো হয়েছে, জরুরি সেবা কর্মী ও এক প্রতিবেশীর সহায়তায় প্রথমে দুই বড় ভাইকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে ব্যাপক তল্লাশির মাধ্যমে ছয় বছরের শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ শুরুতে নাম প্রকাশ না করলেও পরিবারের সদস্যরা জানান, নিহতরা হলেন হাওয়ার্ড (৬), কালেব (৮) ও ইজে ডস (৯)।
মা হ্যাঙ্গাম্যান জানিয়েছেন, ইজে ফুটবল তারকা হওয়ার স্বপ্ন দেখত, কালেব গান গাইতে ও নাচতে ভালোবাসত, আর ছোট হাওয়ার্ড মানুষকে হাসাতে পছন্দ করত।
উল্লেখ্য, সাম্প্রতিক ভয়াবহ শীতকালীন ঝড়ে টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং হাজারো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে