
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে এক অভিবাসী পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই পুলিশ কর্মকর্তা বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত হয়েছে আততায়ী নিজেও।
গতকাল সোমবার, স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের মিডটাউন ম্যানহাটনে এ ঘটনা ঘটে। পুলিশের বিবরণ অনুযায়ী, পার্ক করা একটি বিএমডব্লিউ গাড়ি থেকে এম৪ রাইফেল নিয়ে বের হয় শেন তামুরা নামে ওই হামলাকারী। পরে, একটি অফিস ভবনের দিকে যাওয়ার প্রবেশমুখে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্য ওই বাংলাদেশি তরুণকে হত্যা করে সে।
ওই তরুণের পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে, তিনি তিন বছর ধরে নিউ ইয়র্ক পুলিশে তিনি কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ভবনটিতে রয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন এবং আয়ারল্যান্ডের কনস্যুলেট জেনারেলের অফিস।
প্রবেশপথে পুলিশ কর্মকর্তাকে গুলি করার পর হামলাকারী এক নারীকে গুলি করেন। এরপর ভবনের লবিতে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। পাঁচজনকে হত্যা করার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলেও জানানো হয়েছে। পুলিশ বলছে, শেন তামুরা লাস ভেগাসের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে, এ হত্যাকাণ্ডের পেছনে তার মোটিফ কী ছিল এ বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
পরে তার গাড়ি থেকে রাইফেল কেস, রিভলভার, গুলি ভর্তি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। হত্যার পেছনে প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে