
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত পদত্যাগ করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট করা। এমনকি স্বল্প মেয়াদের জন্য হলেও। এমনটাই মন্তব্য করেছেন কমলা হ্যারিসের সাবেক যোগাযোগ পরিচালক জামাল সিমনস। মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জামাল সিমনস বলেছেন, এখনো সুযোগ আছে কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার। আর সেটি সম্ভব কেবল বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের পদত্যাগের মাধ্যমে। বাইডেন প্রেসিডেন্সির মেয়াদ আছে এখনো ৭০ দিনের মতো। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে নতুন প্রশাসনের মেয়াদ শুরু হবে।
সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে জামাল সিমনস এই মন্তব্য করেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, বাইডেন প্রশাসনের আগামী ৭১ দিন মেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কী হতে পারে। জবাবে তিনি উল্লিখিত মন্তব্য করেন। এই অনুষ্ঠানে জামাল সিমনস ছাড়াও সাংবাদিক ও লেখক স্কট জেনিংস, রাজনৈতিক বিশ্লেষক অ্যাশলে অ্যালিসন ও সাংবাদিক ব্র্যাড টড উপস্থিত ছিলেন।
সিমনস বলেন, ‘বাইডেন আগামী ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে পারেন এবং কমলা হ্যারিসকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট করতে পারেন। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে অসাধারণ ছিলেন।’
কমলা হ্যারিসের সাবেক এই সহযোগী আরও বলেন, ‘বাইডেন তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তিনি পূরণ করেছেন। তবে একটি প্রতিশ্রুতি এখনো বাকি, যা তিনি পূরণ করতে পারেন। আর তা হলো, তিনি নিজেকে ক্রান্তিকালীন ব্যক্তিত্ব হিসেবে হাজির করতে পারেন।’ তবে বাইডেন তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে ওভাল অফিস ছাড়বেন এমন কোনো আলোচনা নেই।
কেন কমলাকে প্রেসিডেন্ট করা উচিত সে বিষয়ে সিমনস যুক্তি দিয়ে বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে যখন সিনেট নতুন প্রেসিডেন্টকে অনুমোদন দেবে তখন তাঁকে এই বিষয়টি—নিজের পারজয়—দেখতে হবে না। কারণ, সিনেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ভাইস প্রেসিডেন্ট। সিমনস বলেন, এর মধ্য দিয়ে ডেমোক্র্যাটরা যে ‘ভুল থেকে শিখছে’ তার প্রমাণ পাবে জনগণ।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে