
হরমুজ প্রণালি নিয়ে ইরানের ঘন ঘন অবস্থান পরিবর্তনে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ বন্ধের ভয় দেখিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেল’ করতে চাইছে। তবে তারা এটা করতে পারবে না।
আজ শনিবার ওভাল অফিসে কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় তিনি এসব কথা বলেন।
শুক্রবার ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দিলেও আজ আবারও তা বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা (ইরান) একটু বেশি চালাকি করার চেষ্টা করছে, যা তারা ৪৭ বছর ধরেই করে আসছে।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলছি। তারা আবারও প্রণালিটি বন্ধ করতে চেয়েছিল—আপনারা জানেন, এটি তারা বছরের পর বছর ধরে করে আসছে। কিন্তু তারা আমাদের ব্ল্যাকমেল করতে পারবে না।’
ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ট্রাম্প এখনো ইতিবাচক সুর বজায় রেখেছেন। আলোচনার অগ্রগতি নিয়ে তিনি বলেন, ‘আসলে সবকিছু খুব ভালোভাবেই এগোচ্ছে। দেখা যাক কী হয়, তবে আজ দিন শেষে আমরা এ বিষয়ে কিছু তথ্য হাতে পাব।’
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের পক্ষ থেকে আসা পরস্পরবিরোধী বিবৃতির ফলে বিশ্বজুড়ে অস্থিরতা বেড়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে