ঢাকা: শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত মার্কিন ধনাঢ্য ব্যবসায়ী জেফরে এপস্টেইনের সঙ্গে বিল গেটসের চুক্তি নিয়ে উদ্বিগ্ন ছিলেন মেলিন্ডা গেটস। আর এর জেরেই ২০১৯ সাল থেকেই বিল গেটসের সঙ্গে ডিভোর্স প্রক্রিয়া শুরু করেন তিনি । মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের অক্টোবরে ৫৬ বছর বয়সী মেলিন্ডা বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা করেন। মেলিন্ডা জানান, তাঁর স্বামীর সঙ্গে এপস্টেইনের চুক্তি নিয়ে ২০১৩ সাল থেকেই তিনি বিরক্ত।
২০১৯ সালের অক্টোবরে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, এপস্টেইনের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ হয় বিল গেটসের।
এ নিয়ে বিল গেটসের একজন মুখপাত্র তখন বলেন, জনহিতকর কাজকে কেন্দ্র করে তাঁরা ওই বৈঠক করেছিলেন।
শিশু পাচার এবং ধর্ষণের অভিযোগে ২০১৯ সালে গ্রেফতার হন এপস্টেইন। ওই বছরের আগস্টে তিনি জেলেই আত্মহত্যা করেন ।
গত সোমবার কিং কাউন্টিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন বিল গেটস এবং মেলিন্ডা গেটস। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচক অনুসারে, এই দম্পিতর সম্পদের পরিমান আনুমানিক ১৪৬ বিলিয়ন ডলার। ডিভোর্সের ঘোষণায় তাঁরা আর্থিক পরিকল্পনার কোনও প্রকাশ্য ইঙ্গিত দেননি। যদিও জোর দিয়ে বলেছেন, জনহিতকর কাজ অব্যাহত রাখতে তাঁরা পরস্পরকে সহযোগিতা করবেন। জানা গেছে, বৈবাহিক সম্পর্ক ভাঙলেও দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ভাঙছে না। বিচ্ছেদের পর তাঁরা ফাউন্ডেশনের কো–চেয়ার এবং ট্রাস্টি হিসেবে থাকবেন বলে সংগঠনের একজন মুখপাত্র ই–মেইল বিবৃতিতে জানিয়েছেন।
ফোর্বস সাময়িকীর মতে, বিল গেটস বর্তমানে বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ প্রায় ১২৪ বিলিয়ন ডলার। সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট প্রতিষ্ঠার মাধ্যমে তিনি প্রচুর সম্পদের মালিক হন।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ মিনিট আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২৮ মিনিট আগে
কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৫ যুদ্ধবিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকে বিমানটিকে এফ–১৬ বলেও ধারণা করছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
২ ঘণ্টা আগে